IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
Home >> প্রবাস >> ‘ইরান-বিরোধী আইএইএ’র সম্ভাব্য প্রস্তাবের নেপথ্যে ইসরাইল’

‘ইরান-বিরোধী আইএইএ’র সম্ভাব্য প্রস্তাবের নেপথ্যে ইসরাইল’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের আণবিক শক্তি সংস্থার পরিচালক মোহাম্মাদ ইসলামি বলেছেন: আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্বাহী পরিষদে ইরান বিরোধী সম্ভাব্য প্রস্তাবের খসড়া ইহুদিবাদীদের পৃষ্ঠপোষকতায় মার্কিন সর্বোচ্চ চাপের নীতিরই অংশ।

আমেরিকাসহ ইউরোপের তিন দেশ ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি ওই খসড়া প্রস্তাব উত্থাপন করেছে। ইরানের অঘোষিত তিনটি স্থাপনায় ইউরেনিয়াম পাওয়া যাবার ঘটনায় তারা ব্যাপক উদ্বিগ্ন। এই ঘটনাকে অজুহাত করেই তারা নয়া খসড়া প্রস্তাব উত্থাপন করেছে।

আমেরিকার নেতৃত্বাধীন চার পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে আইএইএ’র সঙ্গে ‘অপর্যাপ্ত সহযোগিতার’ অভিযোগ এনে বলেছে, জরুরি ভিত্তিতে আণবিক সংস্থার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরক্ষা সংক্রান্ত সকল সমস্যার সমাধান করতে হবে।

মুহাম্মাদ ইসলামি ওই চার দেশের অভিযোগ ও খসড়া প্রস্তাব সম্পর্কে বলেন: বিগত ২০ বছর ধরে ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ও মিথ্যা দাবি উত্থাপিত হয়ে আসছে।

তিনি বলেন, পরমাণু সমঝোতা হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে সকল অভিযোগ ও উদ্বেগ নিরসনের লক্ষ্যে। ইরান আইএইএ’র তত্ত্বাবধানে ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা কমিয়ে এনে অভিযোগ উত্থাপনকারীদের আস্থা অর্জন করলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় নি।

ইরানের আণবিক শক্তি সংস্থার পরিচালক বলেন, ইরান মাসের পর মাস আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তির পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু ইহুদিবাদী ইসরাইল আবারও সন্ত্রাসী অভিযান চালিয়ে, মনস্তাত্ত্বিক অভিযানসহ বিচিত্র পন্থায় ইরানকে হুমকি দিয়ে যাচ্ছে।

ইসলামি সুস্পষ্টভাবে বলেন: ইরানের অপ্রদর্শিত কিংবা লুকিয়ে রাখা কোনো পারমাণবিক স্থাপনা নেই। সকলের জানা উচিত ইরানের বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ ইহুদিবাদী ইসরাইলি মিডিয়ার বানোয়াট অপ্রচারণামাত্র। ইরান আইএইএ’র সঙ্গে যথারীতি সহযোগিতা করেছে বলেও তিনি উল্লেখ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31