IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দনন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরানেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রীকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না : এমপি চাঁদযুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত ইরানেরদুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশু
Home >> টপ নিউজ >> প্রবাস >> আরও ৩ ফিলিস্তিনির প্রাণ নিল ইসরাইলি বাহিনী

আরও ৩ ফিলিস্তিনির প্রাণ নিল ইসরাইলি বাহিনী

ধূমকেতু নিউজ ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। নাবলুস ও উম্মে সাফাত শহরে শুক্রবার তাদের হত্যা করা হয়। ‘জঙ্গি’ দমনে ইসরাইল দুই দিনের অভিযান শেষ করার ৪৮ ঘণ্টা না যেতেই এ ঘটনা ঘটেছে। ওই অভিযানে ১২ ফিলিস্তিনি ও এক ইসরাইলি সেনা নিহত হন।

পশ্চিমতীরের বাণিজ্যিক রাজধানী নাবলুসে ইসরাইলি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ‘জঙ্গি’ নিহত হয়েছে। ইসরাইলের শিন বেট নিরাপত্তা সংস্থা জানিয়েছে, চলতি সপ্তাহে পুলিশের গাড়িতে গুলি চালানোর পেছনে ওই ব্যক্তিরা জড়িত ছিল।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নাবলুসে নিহত দুজনকে শনাক্ত করেছে। তারা হলেন, ৩৮ বছরের খায়রি মোহাম্মদ সারি শাহীন ও ৩২ বছরের হামজা মোয়েদ মোহাম্মদ মকবুল। পপুলার ফ্রন্ট ফর ফিলিস্তিন এবং আল-আকসা শহীদ ব্রিগেড নামে দুটি সংগঠন তাদের নিজেদের সদস্য বলে দাবি করেছে।

পরে শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মধ্য পশ্চিমতীরের শহর উম্মে সাফাতে একটি বিক্ষোভের সময় ইসরাইলি বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

তবে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট শুক্রবারের অভিযানের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, জঙ্গি নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

পশ্চিমতীরে চলতি বছর ১৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরাইলিদের লক্ষ্য করে ফিলিস্তিনি হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হন। ইসরাইল বলছে, নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই জঙ্গি।

১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল পশ্চিমতীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা দখল করে। ফিলিস্তিনিরা তাদের প্রত্যাশিত স্বাধীন রাষ্ট্রের জন্য সেই অঞ্চলগুলোকে দখলমুক্ত করতে চাইছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031