IMG-LOGO

মঙ্গলবার, ২৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্রোহী কবির ১২৭তম জন্মদিনের স্মরণেআসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর সিটি হাট পরিদর্শন করলেন পুলিশ কমিশনারগন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ
Home >> টপ নিউজ >> প্রবাস >> মস্কোয় শপিং মলে বিস্ফোরণে নিহত ৪

মস্কোয় শপিং মলে বিস্ফোরণে নিহত ৪

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে একটি গরম পানির পাইপে বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন।

শনিবার মস্কোর পশ্চিমাঞ্চলের একটি শপিং মলে ওই বিস্ফোরণ ঘটেছে বলে নগরীর মেয়র জানিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গরম পানিতে শপিং মলের একটি অংশ প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন এবং মলের ভেতরে প্রায় ২০ জন আটকা পড়েছেন।

দেশটির সংবাদমাধ্যম লাইফ বলছে, শপিং মলের একটি দোকানের ভেতরের পাইপ ফেটে গেছে। এর ফলে শপিং মলের ভেতরের এলাকায় ও একটি সিঁড়ি গরম পানিতে প্লাবিত হয়েছে।

মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, আহতদের কয়েকজনের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে জরুরি পরিষেবা।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবন থেকে পানি ও দরজা দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। ভ্রেমেনা গোডা নামের মলটি উদ্বোধন হয় ২০০৭ সালে। এখানে ১৫০টি দোকান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news