IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতু
Home >> টপ নিউজ >> প্রবাস >> পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলাকে ‘সন্ত্রাস’ বললো যুক্তরাষ্ট্র

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলাকে ‘সন্ত্রাস’ বললো যুক্তরাষ্ট্র

ধূমকেতু নিউজ ডেস্ক : অবরুদ্ধ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের গুলিতে ১৯ বছরের এক ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর আল-জাজিরার।

গত শুক্রবার (৪ আগস্ট) পশ্চিম তীরের বুরকা এলাকায় একদল ইসরায়েলি দখলদার সশস্ত্র হামলায় চালালে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় হামলাকারীদের গুলিতে কুসাই জামাল মাতান নামে এক কিশোর নিহত এবং আরও কয়েকজন আহত হন।

শনিবার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে বলা হয়, গতকাল ইসরায়েলি চরমপন্থি বসতি স্থাপনকারীদের যে সন্ত্রাসী হামলায় ১৯ বছরের এক ফিলিস্তিনি নিহত হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি, এ ঘটনায় দোষীদের সম্পূর্ণ জবাবদিহিতা ও বিচারের আওতায় আনার আহ্বান জানাই।

যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত। ফলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে ‘সন্ত্রাসী হামলা’র মতো শব্দগুলো ব্যবহৃত হওয়ায় সন্দিহান হয়ে ওঠেন অনেকে।

তবে সোমবার মার্কিন দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিশ্চিত করেছেন, শনিবারের বিবৃতিতে উল্লেখিত শব্দগুলো ‘দুর্ঘটনাবশত’ ব্যবহার করা হয়নি।

সাংবাদিকদের সামনে তিনি বলেন, বিষয় হলো, এটি একটি সন্ত্রাসী হামলা ছিল এবং এ বিষয়ে আমরা উদ্বিগ্ন। সে জন্যই আমরা ওই কথাগুলো বলেছি।

মিলার বলেন, আমরা এটিও স্পষ্ট করেছি, অপরাধী যেই হোক না কেন- হিংসাত্মক চরমপন্থার সব ক্ষেত্রেই সমান কঠোরতার সঙ্গে জবাবদিহিতা ও ন্যায়বিচার অনুসরণ করা উচিত।

বুরকায় শুক্রবারের ওই হামলার পর দুই বসতি স্থাপনকারীকে আটক করেছে ইসরায়েল। এটিকে ‘সঠিক পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।

অবশ্য মঙ্গলবার সন্দেহভাজন দুই অপরাধীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে জেরুজালেম জেলা আদালত। রায়ে বলা হয়েছে, দুজনের একজন গৃহবন্দি থাকবেন এবং আরেকজনকে হাসপাতালে রাখতে হবে। হাসপাতালে ওই ব্যক্তিকে মাথায় আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, দুই সন্দেহভাজনের মধ্যে একজন ছিলেন কট্টর ডানপন্থি জিউয়িশ পাওয়ার পার্টির একজন আইনপ্রণেতার সাবেক সহযোগী। দলটির নেতা ইতামার বেন-জিভির বর্তমানে ইসরায়েলের জননিরাপত্তা মন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31