IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
Home >> প্রবাস >> লিড নিউজ >> যুক্তরাষ্ট্রে দুটি বাড়ির ভেতর থেকে ৭ জনের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে দুটি বাড়ির ভেতর থেকে ৭ জনের লাশ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ইলিনয় অঙ্গরাজ্যে পৃথক দুটি বাড়ির ভেতর থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (২৩ জানুয়ারি) ইলিনয়েতে দুটি বাড়িতে গুলিবিদ্ধ হয়ে সাতজনকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে মার্কিন পুলিশ। খবর বিবিসির।

মার্কিন পুলিশ বলছে, এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ চলছে। জোলিয়েট শহরে হামলার সঙ্গে জড়িত থাকার জন্য ২৩ বছর বয়সী রোমিও ন্যান্সকে খুঁজছে পুলিশ।

জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের চিনতেন, যাদের (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) সোমবার বিকালে রাস্তার দুইপাশের দুটি বাড়িতে পাওয়া গেছে। পুলিশ বলেছে, সন্দেহভাজন রোমিও ন্যান্সকে ‘সশস্ত্র এবং বিপজ্জনক হিসাবে বিবেচনা করা উচিত’।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তিনি একটি লাল টয়োটা ক্যামরি চালাচ্ছেন বলে বিশ্বাস করা হচ্ছে। এছাড়া শিকাগো থেকে ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে হওয়া এই হামলার বিষয়ে কারও কোনো তথ্য জানা থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তদন্তকারীরা।

জোলিয়েট পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘তদন্ত চলছে এবং এরই অংশ হিসেবে আমরা আমাদের এলাকার আইন প্রয়োগকারী অংশীদারদের সঙ্গে কাজ করছি।’

জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, সোমবার স্থানীয় সময় ১২টার পর পুলিশকে জানানো হয়- বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে ওয়েস্ট একর রোডের ওই ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ অফিসাররা সাতটি মৃতদেহ খুঁজে পান।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31