IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত
Home >> টপ নিউজ >> প্রবাস >> ২৬ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

২৬ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক নিজের লোকজনকে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। ট্রাম্প ঘোষিত সাধারণ ক্ষমার সবশেষ তালিকায় তার বেয়াইও আছেন। কাউকে কাউকে ভবিষ্যৎ বিচার থেকেও দায়মুক্তি দিয়েছেন। সিএনএন।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৬ জনকে পূর্ণ ক্ষমা করেছেন। এছাড়া ৩ জনের সাজার মেয়াদ কমিয়েছেন। ট্রাম্পের ক্ষমাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন তার মেয়ে ইভানকা ট্রাম্পের শ্বশুর চার্লস কুশনারও।

ডেভলপার ম্যাগনেট হিসেবে পরিচিত সিনিয়র কুশনার কর ফাঁকির মামলা এবং সাক্ষী প্রভাবিত করার অভিযোগে ২০০৪ সালে দুই বছরের সাজা পান। ট্রাম্পের ক্ষমার তালিকায় আছেন সাবেক ক্যাম্পেইন ম্যানেজার পল মেনাফোর্ট এবং সাবেক উপদেষ্টা রজার স্টোনও। ২০১৬ সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে অবগত থাকার কারণে ২০১৮ সালে অভিযুক্ত হন মেনাফোর্ট।

ট্রাম্প এরআগে স্টোনের কারাদণ্ডের সাজা কমিয়ে আনেন। কংগ্রেসের কাছে মিথ্যা বলায় দোষী সাব্যস্ত হন তিনি। এই ধরনের ক্ষমা সাধারণত ক্ষমতায় থাকার শেষদিনে করেন মার্কিন প্রেসিডেন্টেরা। ট্রাম্প তা অনুসরণ না করে আগেভাগেই করলেন।

ট্রাম্পের বেয়াই ২০০৬ সালে দুই বছরের সাজা শেষ করে আদালতের নির্দেশ অনুযায়ী সামাজিক কাজে অবদান রাখছিলেন। নিজের দুলাভাইকে ফাঁসাতে তিনি যৌনকর্মী ভাড়া করেন। তারপর ভুয়া রেকর্ড পাঠান বোনের কাছে।

মার্কিন সংবিধান অনুসারে ২০ জানুয়ারি দুপুর পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আছেন। এদিন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণ করবেন। ক্ষমতায় থাকা পর্যন্ত ট্রাম্প সংবিধানের ক্ষমতাবলে যেকোনো অপরাধীকে ক্ষমা করতে পারেন, দণ্ড মওকুফ করতে পারেন বা দণ্ড কমিয়ে আনতে পারেন। মার্কিন সংবিধান প্রেসিডেন্টকে এ ক্ষেত্রে অবাধ ক্ষমতা দিয়েছে।

ট্রাম্পের দৃষ্টি এখন ৬ জানুয়ারির দিকে। ইলেক্টোরাল কলেজ থেকে প্রাপ্ত ভোট কংগ্রেসের যৌথ অধিবেশনে গ্রহণ করার সাংবিধানিক আনুষ্ঠানিকতা রয়েছে এদিনটিতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31