IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভা
Home >> প্রবাস >> অবশেষে প্রণোদনা বিলে সই করলেন ট্রাম্প

অবশেষে প্রণোদনা বিলে সই করলেন ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : বহু নাটকীয়তার পর অবশেষে রোববার ২ লাখ ৩০ হাজার কোটি ডলারের করোনাভাইরাসের রিলিফ ও স্পেন্ডিং প্যাকেজ (প্রণোদনা) বিলে সই করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বেশ কিছু দিন ধরেই এ বিলে সই করা নিয়ে তালবাহানা করছিলেন তিনি। এ ব্যাপারে শনিবার ট্রাম্পকে হুশিয়ার করে দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির।

করোনা মহামারী মোকাবেলায় কংগ্রেসে পাস হওয়া ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজে সই করতে শনিবার ট্রাম্পকে জরুরি ভিত্তিতে আহ্বান জানান বাইডেন।

বিলে স্বাক্ষরে বিলম্ব হলে পরিণতি ভয়াবহ হবে বলেও ট্রাম্পকে সতর্ক করেছেন তিনি। এর পরের দিনই এতে সই করেন ট্রাম্প।

শনিবার এক বিবৃতিতে বাইডেন বলেন, দায়িত্বের প্রতি চরম অবহেলা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এই বিল নিয়ে আলোচনা-সমালোচনা রয়েছে। কিন্তু এখন ছাড় দেয়া খুবই প্রয়োজন হয়ে পড়েছে।

বাইডেন আরও বলেন, বিলটিতে শিগগিরই সই না করলে লাখ লাখ মার্কিনি বেকার ভাতার মেয়াদ এবং বেকার ভাতা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বেন।

দেশটির শ্রম বিভাগের তথ্যমতে, ট্রাম্পের বর্তমান অবস্থানের কারণে এক কোটি ৪০ লাখ মার্কিন নাগরিক তাদের প্রত্যাশিত বেকার ভাতা থেকে বঞ্চিত হতে চলেছেন। সংকট না কাটলে সরকারের কিছু অংশ তাদের নিয়মিত কাজ বন্ধ করে দিতে পারেন বলেও শঙ্কা করা হচ্ছে।

মার্কিন কংগ্রেসে সম্প্রতি পাস হওয়া বিলকে ‘অপব্যয়’ হিসেবে আখ্যায়িত করলেও প্রত্যেক মার্কিনির জন্য মাথাপিছু বরাদ্দের হার বাড়ানোর জন্য ট্রাম্প কংগ্রেসের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বিলের নাম দেয়া হয়েছে কোভিড রিলিফ বিল, কিন্তু কোভিডের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। তার মতে এই বিল সংস্কার করতে হবে। জনপ্রতি ৬০০ ডলার থেকে বাড়িয়ে দুই হাজার ডলার বা দম্পতিদের জন্য চার হাজার ডলার করা।

একটি উপযুক্ত বিল তৈরি করে তার কাছে পাঠানোর কথাও জানিয়ে ছিলেন ট্রাম্প। শেষ পর্যন্ত বিলটিতে সই করতে হলো তাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31