IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টি
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ ইহুদি বসতির তীব্র নিন্দা সৌদির

ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ ইহুদি বসতির তীব্র নিন্দা সৌদির

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমতীরে ফিলিস্তিনিদের জবরদখল করা ভূমিতে নতুন করে আরও ৮০০ ইউনিট নতুন ইহুদি বসতি নির্মাণের ঘোষণায় ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার তেলআবিবের ওই অবৈধ বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ইসরাইল এটি করছে। ফলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ফিলিস্তিনের সঙ্গে চলা দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির পথ বন্ধ হয়ে যাবে। খবর আনাদোলুর।

সোমবার দখলকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে ইহুদিদের জন্য নতুন করে আরও প্রায় ৮০০ ইউনিট বসতি নির্মাণের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দায়িত্বগ্রহণের মাত্র কয়েক দিন আগে সোমবার এ ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী। খবর আলজাজিরা ও আনাদোলুর।

নেতানিয়াহুর কার্যালয় থেকে নতুন বসতির নির্মাণের স্থান উল্লেখ করলেও কাজ শুরুর তারিখ ঘোষণা করা হয়নি।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, ফিলিস্তিনি ভূমিতে বসতি নির্মাণ অবৈধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ ইসরাইলি বসতি নির্মাণকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মূল বাধা বলে বিবেচনা করে থাকে।

তবে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বসতি নির্মাণে ইসরাইলকে সমর্থন দিচ্ছেন। গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার সময় নতুন অবৈধ বসতি নির্মাণ পরিকল্পনা স্থগিত রাখে ইসরাইল।

তবে এসব বসতি নিয়ে সমালোচনা করায় জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই সেই পরিকল্পনা আবারও বাস্তবায়ন শুরুর ঘোষণা দিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বেইতএল, তালমিনাসে, রেহেলিম, শাভেই সোমরন, বারকান, কারনেই সোমরন এবং জিভাত জিভে নতুন বসতি নির্মাণের আদেশ দিয়েছেন নেতানিয়াহু।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের এ ঘোষণার নিন্দা জানিয়ে বলেছে, ট্রাম্পের দায়িত্ব ছাড়ার আগে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বসতি নির্মাণ করতে চাইছে ইসরাইল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31