IMG-LOGO

রবিবার, ২৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডানের এক গোল শোধের পর মাঠে নামলেন মেসিভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৪৩০,নিখোঁজ ৫১ হাজারের বেশিমোহনপুরে আম নামানো কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত কয়েকজনরাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৪৩০,নিখোঁজ ৫১ হাজারের বেশি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৪৩০,নিখোঁজ ৫১ হাজারের বেশি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভেনেজুয়েলায় আঘাত করা দুটি শক্তিশালী ভূমিকম্পের তিন দিন পরও ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ক্রমেই কমে আসছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখনও ৫১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

গত বুধবার রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। ভয়াবহ এই দুর্যোগে বহু ভবন ধসে পড়েছে এবং বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে শুক্রবার রাত থেকে লা গুয়াইরা এলাকায় প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। এখন সেখানে প্রবেশ করতে হলে সরকারি অনুমতি নিতে হচ্ছে।

সরকারি উদ্ধারকর্মীর সংকটের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয় বাসিন্দারাই খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খোঁজার চেষ্টা করছেন। মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলেছে, ভূমিকম্পে আটকে পড়া মানুষকে জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা প্রায় শেষ হয়ে এসেছে।

জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ বলেন, ‘প্রত্যেকটি জীবিত উদ্ধার এখন অলৌকিক ঘটনার মতো। এই ট্র্যাজেডির ভয়াবহতা সম্পর্কে আমরা কিছুই গোপন করব না।’

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, সংকটের এই গুরুত্বপূর্ণ সময়ে জীবিত মানুষদের উদ্ধারে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা গ্রহণের বিষয়টিও স্বাগত জানান।

সরকার জানিয়েছে, লা গুয়াইরা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত সহায়তা পাঠানো হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে পরিমাণ সহায়তা পৌঁছেছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র-সমর্থিত অভিযানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এক দশকেরও বেশি সময় ধরে অর্থনৈতিক সংকটে থাকা ভেনেজুয়েলায় তার রাজনৈতিক বৈধতা নিয়েও বিতর্ক রয়েছে।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, ভূমিকম্পে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৭০ থেকে ৮৭০ কোটি মার্কিন ডলারের মধ্যে হতে পারে।

এরই মধ্যে শনিবার আরাগুয়া অঙ্গরাজ্যের উপকূলে আরও ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও এতে বড় ধরনের নতুন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর পর্যন্ত ৩ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন এবং ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন অনলাইন ডেটাবেজে প্রতিনিয়ত নিখোঁজ ব্যক্তিদের তথ্য যুক্ত হচ্ছে, যদিও এর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন ব্যক্তি কিংবা একই ব্যক্তির একাধিক তথ্যও থাকতে পারে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এই দুর্যোগে প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। এর মধ্যে রাজধানী কারাকাসেই প্রায় ২০ লাখ মানুষ রয়েছেন।

আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ বলেন, ‘মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছে। জীবন রক্ষাকারী সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া এখন অত্যন্ত জরুরি।’

বিশেষজ্ঞদের মতে, অল্প সময়ের ব্যবধানে অগভীর কেন্দ্রের দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়ে গেছে। আন্তর্জাতিক রেডক্রসের আমেরিকা অঞ্চলের পরিচালক লয়েস পেস বলেন, মানুষ এখনও নিজেদের বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছে।

ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, শনিবার পর্যন্ত বিভিন্ন দেশের প্রায় ১ হাজার ৬০০ সদস্যের উদ্ধারকারী দল দেশটিতে পৌঁছেছে।

তবে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির ভেনেজুয়েলা পরিচালক নিকোল কাস্ট বলেন, ‘আমরা এখন উদ্ধার অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ ঘণ্টাগুলো পার করছি। সাধারণত ৭২ ঘণ্টার মধ্যেই ধ্বংসস্তূপে জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।’

তিনি আরও বলেন, ভূমিকম্পের আগেই ভেনেজুয়েলার জরুরি সেবাব্যবস্থা সীমিত সম্পদ নিয়ে কাজ করছিল। আন্তর্জাতিক সহায়তা এলেও তা এখনও প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচেই আটকে থাকতে পারেন।

এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত রানওয়ে মেরামত করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা আরও দ্রুত দেশটিতে পৌঁছানো সম্ভব হবে।

কারাকাসের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা চাকাও থেকে আল জাজিরার প্রতিনিধি নরিস সোটো জানিয়েছেন, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। তবে উদ্ধারকর্মীদের মতে, এই পর্যায়ে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।

তিনি আরও জানান, বিশেষ করে লা গুয়াইরা অঞ্চলে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বহু মানুষ তাদের স্বজনদের অবস্থান জানতে পারছেন না। স্থানীয়দের অভিযোগ, উদ্ধার কার্যক্রমে সমন্বয়ের অভাবে নিহতদের মরদেহ কোথায় নেওয়া হচ্ছে বা বেঁচে থাকা মানুষদের কোথায় রাখা হয়েছে, সে তথ্যও অনেক পরিবার জানতে পারছে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ