IMG-LOGO

রবিবার, ৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার’‘প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এক মুহূর্তও অবহেলা নয়’অদম্য ইরানি জাতি আজ এক কণ্ঠে উচ্চারণ করেছে—‘ইয়া লাসারাতিল হুসাইন (আ.)দেশে হামের উপসর্গে ৭ মৃত্যু৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারিসবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠন নগর সংলাপরাজশাহীতে আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণরাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দনপাওয়ার টিলারে মিলল ২৮৩ বোতল ভারতীয় সিরাপপাউবো প্রধান প্রকৌশলী ড. মোহাম্মদ আবুল হোসেনকে ঠিকাদার সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছাচাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তাররাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণঅশ্রুসিক্ত ভালোবাসায় খামেনির জানাজায় উপস্থিত ছিলেন তিন পুত্ররাজশাহী মহানগরীতে কিশোর গ্যাঙের ৬ সদস্য গ্রেপ্তারনিয়ামতপুরে ১০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ২৬ লিটার চোলাই মদ জব্দ
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এক মুহূর্তও অবহেলা নয়’

‘প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এক মুহূর্তও অবহেলা নয়’

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম নিয়া

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম নিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের সেনাবাহিনীর মুখপাত্র রোববার তেহরানের মোসাল্লায় শহীদ বিপ্লবী নেতার জানাজার নামাজ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানের পাশে সাংবাদিকদের বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধবিরতির সময়কে নিজেদের যুদ্ধ ও প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত করার জন্য কাজে লাগাচ্ছে এবং এ ক্ষেত্রে এক মুহূর্তও নষ্ট করছে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম নিয়া ইরানের সেনাবাহিনীর মুখপাত্র শহীদ নেতার বিদায় অনুষ্ঠানে জনগণের ব্যাপক উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, শহীদ নেতা যেমন বলেছিলেন, এই জনগণ একটি মহান দায়িত্ব পালনের জন্য আবির্ভূত হয়েছে এবং ইনশাআল্লাহ তারা একদিন ইসলামি বিপ্লবকে তার প্রকৃত উত্তরাধিকারী ইমাম মাহদি (আ.)-এর হাতে অর্পণ করবে।

তিনি জনগণের এই ব্যাপক উপস্থিতির আন্তর্জাতিক তাৎপর্যের কথাও উল্লেখ করে আশা প্রকাশ করেন, ইরানি জনগণের এই উদ্দীপনা, ঐক্য এবং শহীদ নেতার পবিত্র রক্ত আন্তর্জাতিক সমাজকে জাগ্রত করবে, যাতে বিশ্বের সব জাতি জুলুম ও ঔদ্ধত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় এবং বিশ্বকে বৈশ্বিক আধিপত্যবাদ থেকে মুক্ত করতে ভূমিকা রাখে।

আকরাম নিয়া শহীদ নেতার বিদায় অনুষ্ঠানে জনগণের ব্যাপক ও ঐতিহাসিক উপস্থিতির প্রশংসা করে বলেন, ইরানি জনগণ একটি অবিস্মরণীয় ইতিহাস রচনা করেছে, যা মুসলিম জাতিগুলোর জাগরণের কারণ হবে এবং বিশ্বজুড়ে আধিপত্যবাদের শিকড় দুর্বল করে দেবে।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী সব সময় দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষায় প্রস্তুত রয়েছে। দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে তারা কোনো ধরনের প্রচেষ্টায় অবহেলা করবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930