IMG-LOGO

শনিবার, ১১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ট্রাকচাপায় এক নারী নিহত‘আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি’ভোটার হতে চাইলে পরিবারের সবার এনআইডি দিতে হবেটানা বর্ষণে বিপর্যস্ত কক্সবাজার: বন্যা ও পাহাড়ধসে মৃত্যু ২৬মহাদেবপুরে গলায় ফাঁস দিয়ে মানষিকভারসাম্য যুবকের আত্মহত্যাতানোরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতাররাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধারমান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগবন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরবেন, ফাঁসি কার্যকর হবে’‘শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর’ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনাররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ইরানে রাতভর দফায় দফায় বিস্ফোরণপর্তুগালের বিদায়ে নীরবতা ভাঙলেন ব্রুনো
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি’

‘আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি’

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : তাকে তেহরান হত্যা করলে তারা আগে দেখেনি ইরানে এত বোমা ফেলতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১০ জুলাই) নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান তার মৃত্যু হলে কীভাবে ইরানকে জবাব দিতে হবে সে সম্পর্কে তিনি সামরিক বাহিনীকে বিস্তারিত নির্দেশনা দিয়ে গেছেন।

ট্রাম্প বলেন, নির্দেশ দিয়ে দিয়েছি, যদি কিছু হয়, তাহলে তাদের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি।

এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তির পর গত মঙ্গলবার ও বুধবারেই আমেরিকা ইরানে তাদের সবচেয়ে বিধ্বংসী হামলা চালিয়েছে। এতে করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে তেহরানও।

হরমুজ প্রণালিতে সম্প্রতি তিনটি জ্বালানি ট্যাংকার হামলার শিকার হওয়ার পর সংঘাতে জড়ায় দুই দেশ। ট্যাংকারে হামলার ঘটনাকে সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে অ্যাখ্যা দিয়েছে ওয়াশিংটন।

হরমুজে তিনটি জাহাজ হামলার শিকার হওয়ার পর আর কোনো জাহাজে হামলা করবে না- এমন প্রতিশ্রুতি ইরানকে দিতে হবে বলে দাবি করেন আমেরিকার কর্মকর্তারা।

এসব ঘটনার পর বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় ট্রাম্পকে হত্যা করা হতে পারে এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেছে ইসরায়েল।

অবশ্য ইসরায়েলের এ দাবিকে উপহাস করে ট্রাম্প বলেন, ইসরায়েল নির্দিষ্ট কোনো তথ্যই দিতে পারেনি। আমি তাদের (ইরানের) লিস্টে অনেকদিন ধরেই আছি।

তবে কয়েকজন মার্কিন কর্মকর্তা এসব ঘটনায় গোয়েন্দাতথ্যটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের ধারণা, আবারও সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে ট্রাম্পকে প্রভাবিত করতে ইসরায়েল এমন পদক্ষেপ নিতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930