IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> টপ নিউজ >> প্রবাস >> রণক্ষেত্র কলম্বিয়া, নিহত ৭

রণক্ষেত্র কলম্বিয়া, নিহত ৭

ধূমকেতু নিউজ ডেস্ক : কলম্বিয়ায় পুলিশি নির্যাতনের ভিডিও ভাইরালের প্রতিবাদে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সাধারণ মানুষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বরের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন, আহত হন দেড়শতাধিক মানুষ।

জানা গেছে, কলম্বিয়ার এক নাগরিককে বন্দুক দিয়ে পিটিয়ে মেরে ফেলেন দেশটির পুলিশ। এমন খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ ফেটে পড়ে আন্দিয়ান জাতি। প্রতিবাদে রাজধানী বোগোতার রাজপথে ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।

তাদের জ্বালাও-পোড়াও ধ্বংসযজ্ঞ কর্মসূচি ঠেকাতে মোতায়েন করা হয় সশস্ত্র নিরাপত্তা সদস্যদের।

একপর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও গুলি ছোঁড়ে পুলিশ। এতে পরিস্থিতি আরও অবনতি হয়। শহরের ছোট ছোট পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় বেশ কয়েকজন উগ্র আন্দোলনকারী।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘাতের এক পর্যায়ে হতাহতের ঘটনা ঘটে।

পুলিশি বর্বর নির্যাতনে মৃত্যুর ঘটনা মেনে নেয়া হবে না জানিয়েছেন বোগোতার মেয়র ক্লডিয়া লোপেজ। তবে, শহরজুড়ে তাণ্ডব চালানোর ঘটনায় নিন্দা জানান তিনি।

কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কার্লোস হোমলেস ট্রুজিলো এক বিবৃতি বলেন, আন্দোলনকারীরা শুধু রাজধানীতেই তাদের বিক্ষোভ সীমাবদ্ধ রাখেনি, মেডেল্লিন, পেরেইডা এবং ইবাগুয়ের পুলিশ স্টেশনগুলোও জ্বালিয়ে দিয়েছে।

এদিকে ওই হত্যাকাণ্ডে জড়িত দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনার তদন্ত চলছে বলেও নিশ্চিত করে দেশটির সরকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31