IMG-LOGO

বুধবার, ১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রাচীর ছাড়া শেষ ৪ লাখ টাকার কাজ! বদলগাছীতে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ; তদন্ত দাবি স্থানীয়দেরমান্দার খেতেই নষ্ট তিন বিঘার বোরো ধানকর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণাবাগমারায় যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগমোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তাররাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটকগোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: বিভাগীয় কমিশনার ও ডিআইজিপোরশায় আইন শৃঙ্খলা কমিটির সভামাদক ও চোরাচালান রোধে হুঁশিয়ারিবায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকজানি না এতো সম্পদ নিয়ে আমি কী করবএইচএসসি শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারজুলাইয়ে ৩৬ দিনের এনসিপির কর্মসূচি ঘোষণাআজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায়বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল, শপথ নিতে পারবেন নাটাইব্রেকারে নেদারল্যান্ডস বিদায়, শেষ ষোলোয় মরক্কো
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে আরও হাজার মৃত্যু

যুক্তরাষ্ট্রে আরও হাজার মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রাণঘাতি করোনার তাণ্ডবে একদিন আগে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার নতুন করে হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে দেশটিতে। আক্রান্তের সঙ্গে বাড়ছে সুস্থতাও। গত একদিনেও অর্ধ লক্ষাধিক রোগী সুস্থতা লাভ করেছেন ট্রাম্পের দেশে। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ হাজার ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৮ লাখ ২৮ হাজার ৩০১ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৫১ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ১ হাজার ৩৪৮ জনে ঠেকেছে। 

অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ৫১ হাজারের বেশি রোগী। এতে করে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪১ লাখ ১৯ হাজার ১৫৮ জনে পৌঁছেছে। 

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৭ লাখ প্রায় ৭২ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭২১ জনের।

সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯ হাজার ছাড়িয়েছে। যেখানে প্রাণহানি ঘটেছে ১৪ হাজার ৮৭৪ জনের। 

ফ্লোরিডায় করোনার শিকার ৬ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যে সেখানে ১২ হাজার ৯৪৪ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ ৮০ হাজারের কাছাকাছি। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ১৫৬ জন ভুক্তভোগী।

জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৫৬ জন। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬ হাজার ৪১৯ জনের। 

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২ লাখ ৬৮ হাজারের অধিক মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৫৯৯ জন। 

অ্যারিজোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১০ হাজার ছুঁই ছুঁই। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৩৭১ জনের। 

নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ১ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ১৭৫ জনের। 

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930