IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতে আল কায়দার ৯ জঙ্গি আটক

ভারতে আল কায়দার ৯ জঙ্গি আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে জঙ্গি গোষ্ঠী আল কায়দার ৯ সদস্যকে আটক করেছে দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

স্থানীয় সময় শনিবার ভোররাতে কেরালার এরনাকুলাম এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এনআইএ-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই দলটি ভারতের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার মাধ্যমে সাধারণ মানুষকে হত্যার পরিকল্পনা করেছিল।

৯ জনের মধ্যে ৬ জনকে পশ্চিমবঙ্গ এবং বাকি ৩ জনকে দক্ষিণের রাজ্য কেরালা থেকে গ্রেপ্তার করা হয়। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তারকৃত ৬ জন- নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মণ্ডল, লিউ ইয়ান আহমেদ, আল মামুন কামাল, আতিউর রহমান এবং কেরালার এর্নাকুলামের ৩ জন হল- মুরশিদ হাসান, ইয়াকুব বিশ্বাস এবং মোশারফ হোসেন।

এনআইয়ের দাবি, তারা পাকিস্তানে পৃষ্ঠপোষকতা পাওয়া আল কায়দা জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্ট। তাদেরকে নিজ নিজ রাজ্যের আদালতে উপস্থাপন করা হবে।

এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ