IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভাগাজী নজরুল ৪, স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ড মঞ্জুরপোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ডসিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভাবাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারী
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৯

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৯

ধূমকেতু নিউজ ডেস্ক : নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর ও পাশবিক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর ও পাশবিক আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪১টি শিশু রয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়, গতকাল শনিবার রাতভর বিমান হামলার পর আগ্রাসনের সপ্তম দিন আজ রোববার সকালেও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৯৫০ জন আহত হয়েছে। গত ১০ মে থেকে শুরু হয় এ আগ্রাসন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, আবাসিক ভবন ও আশ্রয়কেন্দ্রগুলো লক্ষ্য করে চলছে এ হামলা। পাশাপাশি গোলাবর্ষণ করা হয় দূরপাল্লার কামান থেকে। ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে গাজার হামাস প্রধান ইয়াহিয়া আল-সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে। তবে রকেট হামলা চালিয়ে পাল্টা জবাব দেয় হামাসও। এতে কয়েকটি ইসরায়েলি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ গেছে আরো দুই ইসরায়েলের। এ নিয়ে মোট ১০ ইসরায়েলির মৃত্যু হলো হামাসের রকেট হামলায়।

ইসরায়েলি সেনাবাহিনী গতকাল জানায়, সোমবার থেকে এ পর্যন্ত হামাস, ইসলামিক জিহাদ ও অন্য দলগুলো ২ হাজার ৩০০ রকেট ছুড়েছে। তাদের দাবি, ইসরায়েল গাজায় এক হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে। হামাস ও অন্যান্য সন্ত্রাসী দলকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে।

এদিকে নাকা দিবসে উত্তাল হয়ে ওঠে পশ্চিম তীর। ইহুদি দখলদারিত্ব দিবসের প্রতিবাদে হওয়া ওই বিক্ষোভে গুলি করে অন্তত ৩০ ফিলিস্তিনিকে আহত করেছে ইসরায়েল নিরাপত্তা বাহিনী।

প্রসঙ্গত, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ শুরু গত সপ্তাহে। জেরুজালেমের আল-আকসায় পবিত্র জুমাতুল বিদা আদায়কে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। বলা হচ্ছে, বিগত কয়েক বছরের মধ্যে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। বড় ধরনের সংঘর্ষের সূচনা হয় সোমবার পূর্ব জেরুজালেমে। সেই সংঘর্ষ অব্যাহত রয়েছে। সংঘর্ষ গাজার পর পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031