IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনামহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়িথেকে ৩শ বস্তা সার উদ্ধারএইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছাতানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরিমোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থীপুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতিতারাগঞ্জে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানাকুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডমহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিকদুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ
Home >> প্রবাস >> ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ অভিবাসীদের নৌকাডুবি, ৩ লাশ উদ্ধার

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ অভিবাসীদের নৌকাডুবি, ৩ লাশ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : শরতের ‘কঠিন’ আবহাওয়া উপেক্ষা করে যুদ্ধকবলিত লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় বাংলাদেশি নাগরিকসহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে একটি নৌকা ডুবে গেছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। খবর সিবিসি নিউজের।

প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার জেলেরা বৃহস্পতিবার নৌকাটিকে দেখতে পান। এ ঘটনায় অন্তত ১৩জন নিখোঁজ রয়েছে। আর ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে মিসর, বাংলাদেশ, সিরিয়া, সোমালিয়া ও ঘানার নাগরিক রয়েছে।

শুক্রবারের দুর্ঘটনায় যারা বেঁচে গেছেন তাদের ত্রিপোলি বন্দরের আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।

গত বুধবার লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে তারা রওনা হয়েছিলেন। লিবিয়ান কোস্টগার্ড জানিয়েছে, তারা নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কমোডর মাসুদ আবদাল সামাদ বলেন, শরতকাল খুবই কঠিন মৌসুম। বাতাস যখন প্রবাহিত হয় তখন তা মারাত্মক রূপ ধারণ করে। আর (আবহাওয়া) তাৎক্ষণিকভাবে পরিবর্তন হয়ে যায়।

ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, তিনটি লাশ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এর মধ্যে এক পুরুষ এবং এক নারীর বাড়ি সিরিয়ায়।

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলের এলাকা জিলটেন থেকে গত বুধবার সন্ধ্যায় নৌকাটি যাত্রা শুরু করে। দেশটির কোস্ট গার্ড জানিয়েছে, তারা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন।

লিবিয়ার সাবেক শাসক গাদ্দাফির পতনের পর এই দেশ দিয়ে অনেক অভিবাসী ইউরোপে যাওয়া শুরু করেন। পাচারকারীরা প্রায়ই ঝুঁকিপূর্ণ নৌকায় মানুষদের সাগরে ভাসায়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ মারা গেছে এই অঞ্চলে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930