IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘর
Home >> জাতীয় >> প্রবাস >> ‘৫ আগস্টের পর লকডাউন বাড়ছে না’

‘৫ আগস্টের পর লকডাউন বাড়ছে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী ৫ আগস্টের পর থেকে দেশে কোনো লকডাউন থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে একান্ত আলাপচারিতায় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, লকডাউন আর বাড়ানো হবে না। আগামী ৫ আগস্টের পর থেকে দেশে কোনো লকডাউন থাকবে না। সারাদেশে সর্বস্তরের মানুষের মধ্যে টিকা কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হবে। আমি ব্যক্তিগতভাবে লকডাউনের পক্ষে নই। কেবল লকডাউন দিয়েই করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব না। এটা সংক্রমণ রোধের একটি উপাদান মাত্র।

‘করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে হলে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরিধান করলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে মানুষ ৭০ ভাগ নিরাপদ থাকবে। তাই জনসাধারণকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগির এ নির্দেশনা অনুযায়ী মাঠে থাকবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।’

মন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে তৎপরতায় দেশের জনগণকে সম্পৃক্ত করা হবে। সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় নেতা সহ জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

মন্ত্রীর কথার সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, সীমিত লকডাউন, লকডাউন, কঠোর লকডাউন সব পরিস্থিতিতেই মন্ত্রী নিয়মিত অফিস করছেন। সংক্রমণ রোধে যা যা করা দরকার সবই তিনি করছেন। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী একদিনও বাসায় থাকছেন না। ঈদের ছুটিতেও তিনি কাজ করেছেন। ঈদ পরবর্তী লকডাউনে গত রোববার থেকে তিনি পুরোদমে অফিস করছেন। রোববার আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সঙ্গে ছোট ছোট পৃথক বৈঠক করেছেন। সোমবার কেবিনেট এবং নিকারের বৈঠক করেছেন। এই দুটি বৈঠক শেষে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অফিস করেছেন। মঙ্গলবার লকডাউন পরিস্থিতি নিয়ে কেবিনেটে হাইপ্রোফাইল সভা করেছেন। বুধবার অফিসে এসে গতানুগতিক কাজ করেছেন।

শরীফ মাহমুদ অপু আরও বলেন, করোনা পরিস্থিতির মধ্যেই ঈদের ১০ দিন আগে পরিবহণ শ্রমিক মালিকদের সঙ্গে মন্ত্রী বৈঠক করেছেন। বৈঠক করেছেন শিল্প কারখানার মালিকদের সঙ্গেও।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হলো আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের। আর এসব সংস্থার অভিভাবক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা একদিন কাজ না করলে করোনার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণের আশঙ্কা রয়েছে। তাই আমি নিয়মিত অফিস করছি এবং স্বাস্থ্যবিধি মেনে অন্যান্য কর্মকর্তারাও অফিস করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31