IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> প্রবাস >> কাজে ফিরলেন ট্রাম্প, বললেন ঈশ্বরের কৃপা

কাজে ফিরলেন ট্রাম্প, বললেন ঈশ্বরের কৃপা

ধূমকেতু নিউজ ডেস্ক : গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্তের খবর সামনে আসে। তখন থেকেই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দেয়। এদিকে ট্রাম্পের করোনায় আক্রান্তের এক সপ্তাহও কাটেনি। কিন্তু তার আগেই ওভাল অফিসে কাজে ফিরেছেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক সিন কনলি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টার বেশি সময় ধরে তার দেহে কোভিড-১৯ সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি। এমনকি চার ঘণ্টার বেশি সময় তার গায়ে জ্বরও ছিল না।

স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, তিনি খুব চমৎকার অনুভব করছেন। একই সঙ্গে তিনি বলেন, তার মনে হয় এটা আসলে ঈশ্বরের কৃপা।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কোভিড-১৯ আক্রান্ত হয়ে তিনি যে চিকিৎসা সেবা পেয়েছেন তিনি চান আমেরিকার সব নাগরিক যেন সেরকম সেবাই পান। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রিজেনেরন ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ওষুধ বিনামূল্যে সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট।

তার দেহে গত সপ্তাহে অ্যান্টিবডির যে ককটেল প্রয়োগ করা হয়েছে তার প্রশংসা করেছেন তিনি। এর সঙ্গে তিনি যোগ করেন যে, কয়েক হাজার ডোজ প্রায় প্রস্তুত ছিল। কিন্তু ফেডারেল নিয়ন্ত্রকরা এখনও রিজেনেরনের ওষুধে অনুমোদন দেয়নি।

তিনি বলেন, এটা একটা ভালো বিষয় যে আমি আক্রান্ত হয়েছি। আমি এই ওষুধ সম্পর্কে আগেই শুনেছিলাম। আমি তাদের বলেছিলাম আমাকে এটা দিন। আর এটা ছিল অবিশ্বাস্য।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি জরুরি ভিত্তিতে এই ওষুধ ব্যবহারের অনুমোদন দিতে চান। তিনি চীনকে আক্রমণ করে আমেরিকানদের উদ্দেশে বলেন, আপনাদের এটার জন্য মূল্য দিতে হবে না। কারণ যা ঘটেছে তাতে আপনাদের কোনো দোষ নেই। তিনি বলেন, চীনকে চড়া মূল্য দিতে হবে…. কারণ এটা চীনের দোষ।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই একের পর এক হোয়াইট হাউস কর্মকর্তার আক্রান্তের খবর সামনে আসতে শুরু করে। শুক্রবার ট্রাম্পকে একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন সেখানে চিকিৎসা শেষে স্থানীয় সময় সোমবার হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফেরেন তিনি।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডির করোনায় আক্রান্তের সাম্প্রতিক খবরে হোয়াইট হাউসের স্টাফদের সম্পূর্ণ পিপিই পরিধান এবং সব ধরনের সতর্কতা মেনে চলতে বলা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি সংস্পর্শে থাকা লোকজনকে প্রতিদিনই পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে যে, তারা করোনায় আক্রান্ত হয়েছেন কীনা। এছাড়া সাপোর্ট স্টাফদের প্রতি ৪৮ ঘণ্টা পর পর পরীক্ষা করা হচ্ছে।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের করোনায় আক্রান্তের খবরে নির্বাচনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে উতাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে বিতর্ক অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস।

বর্তমান করোনা পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন কিভাবে সাড়া দিয়েছে এবং কি কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়টিকে গুরুত্ব দিয়েই নিজের বক্তব্য শুরু করেন মাইক পেন্স।

এই ভাইস প্রেসিডেন্ট বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমদিন থেকেই আমেরিকানদের স্বাস্থ্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছেন।

তার মতে, দেশের জন্য ট্রাম্প যা করেছেন তা অন্য আর কোনো প্রেসিডেন্ট করেননি। তিনি চীনের সঙ্গে সব ধরনের ভ্রমণ বাতিল করেছেন। অথচ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।

মাইক পেন্স বলেন, যুক্তরাষ্ট্রে আরও বেশি মৃত্যু হতে পারত। কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তের কারণে আরও বেশি মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। তবে তার সঙ্গে একমত নন বলে জানিয়েছেন কমলা হ্যারিস। এই বিতর্কে তারা দেশের বর্তমান পরিস্থিতি, জলবায়ু, ট্যাক্স, বেকারত্ব, স্বাস্থ্য, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31