IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> টপ নিউজ >> প্রবাস >> নতুন অপারেশন নিয়ে তুরস্ক-আজারবাইজানের আলোচনা

নতুন অপারেশন নিয়ে তুরস্ক-আজারবাইজানের আলোচনা

ধূমকেতু নিউজ ডেস্ক : আর্মেনিয়ার দখলে থাকা আজারবাইজান নাগোরনো-কারাবাখের নতুন অঞ্চল পুনরুদ্ধার নিয়ে নতুন অপারেশন নিয়ে আলোচনা করেছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার ও আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল (অব) জাকির হাসানুভ।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি।

আজারবাইজানের বেসামরিক বসতিতে আর্মেনিয়ার মিসাইল হামলার পর দুই ভ্রাতৃপ্রতীম দেশের প্রতিরক্ষামন্ত্রীর ওই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

পরে এক বিবৃতিতে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, আজারবাইজানের বেসামরিক লোকজনের ওপর আর্মেনিয়ার যুদ্ধাপরাধ ও জঘন্য গণহত্যার বিষয়ে যারা নিরবতা পালন করছে-ইতিহাস তাদের কাউকে ক্ষমা করবে না।

আজারবাইজানের পাশের থাকার কথা পুনর্ব্যক্ত করে তুরস্কের সাবেক এ সেনাপ্রধান বলেন, যারা যুদ্ধবিরতি ও আলোচনার আহ্বান জানাচ্ছেন তারাই এখন আর্মেনিয়া যুদ্ধাপরাধ দূর থেকে দেখছেন।

ন্যানজা শহরে বেসামরিক লোকদের ওপর হামলার ঘটনা নিয়ে বিশ্বনেতাদের উদ্দেশ তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, আর্মেনিয়া আবারও আমাদের আজারবাইজানের ভাইবোনদের ওপর গণহত্যা চালিয়েছে। তারা নারী, শিশু ও বৃদ্ধদেরকেও হত্যা করছে। যারা বেসামরিক লোকদের ওপর মিসাইল হামলা চালাচ্ছে তাদেরকে জবাবদিহি করতে হবে। জঘন্য এ কর্মকাণ্ডের পরও যারা নিরব রয়েছেন ইতিহাস কাউকে ক্ষমা করবে না।

হুলুসি আকার আরও বলেন, আমরা আমাদের আজারবাইজানি তুর্কি ভাইবোনদের লড়াইয়ের পাশে আছি। তাদের আঞ্চলিক নিরাপত্তা ও নিজের ভূমি উদ্ধারে আমাদের সমর্থন সবসময় আছে। আর্মেনিয়ার দুটো ফাইটার জেট ভূপাতিত করায় আজারবাইজানের সেনাদের অভিনন্দন জানান তুরস্কের সাবেক এ সেনাপ্রধান।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, আজারবাইজানের বীরসেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধ থেকে পালিয়ে গেছে আর্মেনিয়া। তারা এখন কাপুরুষচিতভাবে গ্যানজা শহরের বেসামরিক স্থাপনায় মিসাইল হামলা চালিয়েছে। আজারবাইজানের বীরসেনারা এর জবাব ফ্রন্টলাইনেই দেবে।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, আর্মেনিয়া সেনাবাহিনী ‘চরম হতাশায়’ মানবতার বিরুদ্ধে প্রতিদিন নতুন নতুন অপরাধ করছে।

প্রসঙ্গত, আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে আজারবাইজানের গ্যাঞ্জা শহরে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৪০ জন।

আজারবাইজান জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গ্যাঞ্জাতে আর্মেনিয়ার সেনাবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হেনেছে।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের এক সহকারী হিকমত হাজিয়েভ টুইটারে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে ২০টির বেশ বাড়ি ধ্বংস হয়েছে।

আর্মেনিয়া এই খবর প্রত্যাখ্যান করে বলেছে, আজারবাইজান নাগোরনো-কারাবাখের স্টেপানাকার্টে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31