IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে তুরস্কের আরেকটি বড় জয়

ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে তুরস্কের আরেকটি বড় জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট নির্বাচনে তুর্কি সমর্থিত প্রার্থী এরছিন তাতার ৫১ দশমিক ৭৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী মুস্তাফা আকিনজি ৪৮ দশমিক ২৬ শতাংশ ভোট পেয়েছেন।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৬৭ দশমিক ৩ শতাংশ। নির্বাচনে বিজয়ী এরছিন তাতার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের নীতির একজন সমর্থক।

১৯৭৪ সালে সাইপ্রাসে গ্রিস অভিযান চালালে তুরস্কের প্রতিরোধের মুখে দুইভাগে ভাগ হয়ে যায় ভূমধ্যসাগরের দ্বীপ রাষ্ট্রটিতে। তুরস্ক সমর্থিত উত্তর সাইপ্রাস স্বল্প স্বীকৃত রাষ্ট্র হিসেবে পরিচিত।

এরছিন তাতার বর্তমান প্রধানমন্ত্রী এবং তুরস্ক সরকারের সমর্থিত প্রার্থী। অন্যদিকে মুস্তাফা আকিনজি বর্তমান প্রেসিডেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সমর্থন ছিল তার প্রতি।

ফল ঘোষণার পর তাতারকে অভিনন্দন জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি এরসিন তাতারকে অভিনন্দন জানাচ্ছি। তুরস্ক তাকে ও তার দেশের মানুষদের সব ধরনের সহায়তা দিয়ে যাবে।’

এ বিষয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির চিফ রিপোর্টার সরওয়ার আলম যুগান্তরকে বলেন, গত পাঁচ বছরে এরছিন তাতার – প্রধানমন্ত্রী থাকাকালীন সময় – আঙ্কারার সঙ্গে একই সুরে কথা বলেন এবং এবারের নির্বাচনী প্রচারণার সময়ও তুর্কি সরকারের সঙ্গে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।

কিন্তু মুস্তাফা আকিনজি গত পাঁচ বছরে সাইপ্রাস ইস্যুতে তুরস্কের বিরুদ্ধে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হাত মিলাতে এবং বিভক্ত সাইপ্রাস সমস্যা সমাধান পশ্চিমাদের দেওয়া প্রস্তাবগুলো মেনে নিতে সম্মতি জানান।

‘এ কারণে এরছিন তাতারের বিজয় তুর্কি সাইপ্রাস এবং পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তুরস্কের হাতকে আরও শক্তিশালী করবে। ’-অভিমত ব্যক্ত করেন তুর্কি এ সাংবাদিক।

বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের এ ফলাফল মূলত গ্রীস, গ্রীক সাইপ্রাস এবং ফ্রান্সের বিরুদ্ধে এরদোগানের আরেকটি বিজয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31