IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগ
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বজুড়ে কমেনি সংক্রমণ, আরও ৪ হাজার মৃত্যু

বিশ্বজুড়ে কমেনি সংক্রমণ, আরও ৪ হাজার মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে কমছে না করোনার তাণ্ডব। গত একদিনেও যার শিকার সোয়া তিন লাখের বেশি মানুষ। নতুন করে প্রাণহানি ঘটেছে ৪ হাজারের অধিক ভুক্তভোগীর। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ২৩ হাজার ছুঁই ছুঁই। যার অধিকাংশই আমেরিকা, ব্রাজিল ও ভারতের নাগরিক।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৮৫৪ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৩শ’ জনে। নতুন করে ৪ হাজার ৩৮৯ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ লাখ ২২ হাজার ৭৫৮ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ৩ লাখ ৪৭ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ২ লাখ ৩৯ হাজারের অধিক রোগী।

করোনার সবচেয়ে ভুক্তভোগীদের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪ লাখ ৫৬ হাজার ৬৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ২৫ হাজার ২২২ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৯৪ হাজার ৭৩৬ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৫ হাজার ২৩৬ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫২ লাখ ৫১ হাজার ১২৭ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৪ হাজার ২২৬ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১৪ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৪ হাজার ৩৬৬ জন।

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শীর্ষ পাঁচ দেশের তালিকায় আবারও নাম উঠেছে ইউরোপের দেশ স্পেনের। যেখানে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে প্রায় ১০ লাখ ১৬ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৩ হাজার ৯৯২ জনের।

ছয়ে থাকা আর্জেন্টিনায়ও সংক্রমণ দশ লাখের কোটায় প্রবেশ করেছে। ঊর্ধ্বমুখী সংক্রমণের ফলে ভাইরাসটি এখন পর্যন্ত ১০ লাখ আড়াই হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে। প্রাণহানি ঘটেছে ২৬ হাজার ৭১৬ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯০ হাজার ২০৬ জন। এর মধ্যে ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৬৮১ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930