IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২
Home >> প্রবাস >> দ্বিগুণ হলো দক্ষিণ আফ্রিকার করোনা সংক্রমণ

দ্বিগুণ হলো দক্ষিণ আফ্রিকার করোনা সংক্রমণ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের জেরে দক্ষিণ আফ্রিকায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। স্থানীয় সময় বুধবার সেখানে একদিনে করোনা শনাক্তের হার বেড়ে দ্বিগুণ হয়েছে।

গত ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে (রাজধানী জোহান্সবার্গ) প্রথম করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। পরে তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের একজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) উদ্ধৃতি দিয়ে এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়, ইতোমধ্যে বিশ্বের কমপক্ষে ২৪টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বের অনেক দেশ দক্ষিণ আফ্রিকা ও এর আশাপাশের কয়েকটি দেশের সঙ্গে তাদের বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কিন্তু তাতেও তেমন কাজ হচ্ছে না।

ভাইরাস বিশেষজ্ঞরা ইতোমধ্যে সতর্ক করেছেন যে, ওমিক্রন করোনা ভাইরাসের অন্য ধরনগুলো থেকে বেশ আলাদা। এটি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম। এর সংক্রমণ-ক্ষমতা করোনার অতিসংক্রমণশীল ধরন ডেল্টার চেয়েও বেশি বলে জানিয়েছেন তারা।

দক্ষিণ আফ্রিকার সংক্রামক রোগ বিষয়ক জাতীয় ইনস্টিটিউট (এনআইসিডি) বলছে, ওমিক্রনের প্রোফাইল এবং মহামারি বিষয়ক প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, কিছু রোগ প্রতিরোধ ক্ষমতাকে (ইমুউনিটি) ফাঁকি দিতে এটা সক্ষম। তথাপি গুরুতর অসুস্থতা ও মৃত্যু ঠেকাতে প্রচলিত ভ্যাকসিন কাজ করতে পারে।

এনআইসিডি বলছে, গত মাসে যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৭৪ শতাংশই ছিল নতুন ধরনের (ওমিক্রন)। গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ওমিক্রনের ঘোষণা এলেও তা প্রথম পাওয়া গিয়েছিল ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে।

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় যে সংখ্যক লোকের করোনা শনাক্ত হয়েছে, বুধবার ছিল তার দ্বিগুণ। ওয়ার্ল্ডডোমিটার্স এর তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় বুধবার করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৬১ জন। এর আগের দিন এ সংখ্য ছিল ৪ হাজার ৩৭৩ জন।

পুরো মহামারি পর্বে দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত করোনা প্রাণ গেছে ৮৯ হাজার ৮৭১ জনের। করোনা শনাক্ত হয়েছে ২৯ লাখ ৭৬ হাজার ৬১৩ জনের। সেরে উঠেছেন ২৮ লাখ ৫০ হাজার ১৪২ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ এক সংবাদ সম্মেলনে বলেন, নথি ঘেঁটে বলা যায়, ওমিক্রন কতোটা সংক্রামক তা ‘কয়েক দিনের’ মধ্যেই জানা যাবে।

তবে ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানি বায়োএনটেকের প্রধান নির্বাহী বলেছেন, ফাইজারের সঙ্গে অংশিদ্বারিত্বে তারা যে ভ্যাকসিন বানিয়েছেন, তা ওমিক্রনের কারণে গুরুতর অসুস্থতা ঠেকাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31