IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> সার্টিফিকেট না থাকায় মিমের শুটিং বাতিল

সার্টিফিকেট না থাকায় মিমের শুটিং বাতিল

ধূমকেতু নিউজ ডেস্ক : বিজ্ঞাপনচিত্রের একটি শুটিংয়ে আজ সোমবার অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। শুটিং শুরুর আগে সময়মতো ‘কোভিড রিপোর্ট’ না দেখাতে পারায় ‘ইলেভেন্থ আওয়ারে’ শুটিং ক্যান্সেল করেন ‘মৃধা বনাম মৃধা’-খ্যাত নির্মাতা রনি ভৌমিক।

গত ৪ জানুয়ারি জাঁকালো আয়োজনে বিয়ে করেন মিম। বিয়ের ৫ দিন পর অর্থাৎ ৯ জানুয়ারি জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রীর স্বামী সনি পোদ্দার। শুধু তাই নয়, মিমের বাবা বীরেন্দ্রনাথ সাহাসহ ওই অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই আক্রান্ত হন।

রনি ভৌমিক বলেন, ‘মিমের বিয়ের কিছুদিন পরই আমরা জানতে পারি তার পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন। সৌভাগ্যবশত মিমের রিপোর্ট নেগেটিভ আসে। যার দরুণ আমরা শুটিং করার পরিকল্পনা বহাল রাখি। তবে শুরুতেই মিমকে জানিয়ে রাখা হয়েছিলো যে, মিমের রিপোর্ট যদি নেগেটিভ থাকে তাহলে আমরা শুটিং করবো নাহলে তা পেছানো হবে। সেইসঙ্গে তাকে এটাও জানানো হয়েছিলো, শুটিং শুরুর আগে মিম তার ‘কোভিড রিপোর্ট’ আমাদের দেখাবে। গতকাল পর্যন্ত না পাওয়ায় আজকে শুটিং ক্যান্সেল করা হয়। এরপর আজকে সকালে তার রিপোর্ট হাতে পাই আমরা। ততক্ষণে তো শুটিং ক্যান্সেল।’

তিনি আরও বলেন, ‘একটি টিমে অনেক সদস্য থাকে। কেউই কিন্তু রিস্ক নিতে চায় না। আমাদের সবারই উচিত সচেতনতার সাথে কাজ করা। মিম যেহেতু আজকে রিপোর্ট পাঠিয়েছেন, আমরা আগামীকাল শুটিং করার প্ল্যান করছি।’

এর আগে মিম গণমাধ্যমে জানিয়েছিলেন যে, ‘আমি তো সুস্থই আছি। টেস্ট করানোর কী দরকার! আমার আসলে তেমন কোনও উপসর্গ নেই। এ কারণে টেস্ট করাচ্ছি না। অন্যদিকে পরিবারের সদস্যরাও এখন শারীরিকভাবে সুস্থই মনে হচ্ছে। তাদের কোনও লক্ষণ আর নেই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31