IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিরাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিলকুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Home >> টপ নিউজ >> বিনোদন >> শাকিবের সঙ্গে এক হওয়ার নিয়ে যা বললেন অপু

শাকিবের সঙ্গে এক হওয়ার নিয়ে যা বললেন অপু

ধূমকেতু নিউজ ডেস্ক : সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস ঘর বেঁধেছিলেন ২০০৮ সালে। সেই খবর জানা যায়, ২০১৭ সালে। ওই বছরের ১০ এপ্রিল কোলে সন্তান নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ে ও সন্তানের খবর জানান অপু বিশ্বাস। এরপর একে-অপরের প্রতি নানা অভিযোগের তীর ছুঁড়ে বিচ্ছেদের পথ বেছে নেন তারা।

তারপর কেটে গেছে অনেকগুলো বছর। এরই মাঝে গত বছর হঠাৎ করে অনেকটা অপুর মতই আরেক খবর জানান নায়িকা বুবলী। ওই বছর ২৭ সেপ্টেম্বর ফেসবুকে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। এরপর ৩০ সেপ্টেম্বর বুবলী জানান, তার সন্তানের বাবার নাম শাকিব খান।

এরপর থেকে নানা সময়ে দেখা গেছে শাকিব-বুবলীর অভিযোগ, পালটা অভিযোগ। এরই মাঝে শাকিবের কাছাকাছি আসেন তার সাবেক স্ত্রী অপু। যা সামাজিকমাধ্যম ও সংবাদ মাধ্যমে নানাভাবে পরিলক্ষিত হয়েছে। শাকিব-বুবলীর এই দূরত্বের মাঝে সম্প্রতি ব্যাপকভাবে গুঞ্জন রটেছে ‘আবারও এক হচ্ছেন শাকিব-অপু’।

এবার তা নিয়ে সরাসরি উত্তর দিলেন অপু বিশ্বাস। সদ্য প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তাকে প্রশ্ন করেন- তোমাদের সম্পর্ক জোড়া লাগার বিষয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, পুনরায় তোমরা কি আবার মিলছো?

এই প্রশ্নের জবাবে রহস্য রেখে অপু বলেন, ‘এটা একান্ত ব্যক্তিগত।… যেটা সবচেয়ে সত্যি কথা সেটি হচ্ছে- আমি চেয়েছি, আমি যেহেতু একজন অপু বিশ্বাস, আর উনি একজন নায়ক, আমাদের জীবনে যাত্রা পথে যেটা হয়েছে, বেলাশেষে আমরা মানুষ।

এসব কথার মাঝেই উপস্থাপক অপুকে থামিয়ে প্রশ্ন করে, ‘তোমরা এক হলে তো জানাবা?’ এর জবাবে অপু বলেন, ‘হ্যাঁ’।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে বর্তমানে সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন অপু। সেই সাক্ষাৎকারে সংবাদমাধ্যমটি পক্ষ থেকে অপুর কাছে প্রশ্ন ছিল, ‘আপনার ও শাকিব খানের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আপনারা কি বিবাহিত?

সেই প্রশ্নের জবাবে রহস্য রেখে অপু বলেন, ‘সেটা এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031