IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগ
Home >> বিনোদন >> ১০০ মিলিয়ন ডলারের মামলায় মাইকেল জ্যাকসনের জয়

১০০ মিলিয়ন ডলারের মামলায় মাইকেল জ্যাকসনের জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : গান গেয়ে, নিজস্ব স্টাইলে নেচে বিশ্বব্যাপি আলোড়ন তৈরি করেছিলেন। তার গানে মাতোয়ারা হয়েছে কোটি কোটি মানুষ। তিনি মাইকেল জ্যাকসন। ভক্তরা ভালোবেসে তাকে ‘এমজে’ বলে ডাকেন। ২০০৯ সালের ২৫ জুন তার মৃত্যু হয়। নিজ বাড়িতেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার সেই মৃত্যু নিয়ে আজও অনেক রহস্য খেলা করে ভক্তদের মনে।

প্রয়াত বিশ্বনন্দিত এই সংগীত তারকার বিরুদ্ধে জীবদ্দশায় একাধিকবার শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। সেই নির্যাতনের কিছু চিত্র তুলে ধরা হয়েছে তার উপর নির্মিত ডকুমেন্টারি ‘লিভিং নেভারল্যান্ড’- এ। এখানে দুই বালককে নির্যাতনের অভিযোগ আনা হয় মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে।

তাই এই ডকুমেন্টারির বিরুদ্ধে মাইকেল জ্যাকসনকে হেয় করার অভিযোগে ১০০ মিলিয়ন ডলারের মামলাও করা হয়েছে। মামলাটি করেছিলো এমজে’র প্রতিনিধি মাইকেল জ্যাকসন স্টেট। অবশেষে সেই মামলায় জয় পেয়েছে তারা। চলতি বছরেই করা এ মামলার বিবাদী এইচবিও নেটওয়ার্ক।

ভ্যারাইটিসহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এইচবিও কর্তৃক নির্মিত ও প্রচারিত হওয়া ডকুমেন্টারি ‘লিভিং নেভারল্যান্ড’র বিরুদ্ধে মামলাটিতে রায় দেওয়া হয়েছে মাইকেল জ্যাকসনের পক্ষে। সোমবার (১৪ ডিসেম্বর) আপীলের ৯ম সার্কিট প্যানেলের তিন বিচারকও নিম্ন আদালতের এই রায় বহল রাখার সিদ্ধান্ত নেন। ফরে শিশু নির্যাতনের দায় থেকে মুক্ত হলেন ‘গ্রেট এমজে’।

তাদের ভাষ্যমতে, আপীলটি সম্পূর্ণ অযৌক্তিক। ১৯৯২ সালের জ্যাকসনের কনসার্ট নিয়ে তৈরি হওয়া সেই ডকুমেন্টারিতে নানাভাবেই পপস্টার মাইকেল জ্যাকসনকে হেয় করা হয়েছে। এটি ১৯৯২ সালের একটি চুক্তি লঙ্ঘন করেছে। এখানে জ্যাকসনের মতো পাবলিক ইমেজকে নোংরাভাবে চিত্রায়ন করা হয়েছে।

তবে রায়ের পরে এইচবিও নেটওয়ার্কটির প্রতিনিধিত্বকারী অ্যাটর্নি থিওডোর বাউস্ট্রস কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, ‘লিভিং নেভারল্যান্ড’ হলো একটি ব্রিটিশ-আমেরিকান ডকুমেন্টারি ফিল্ম। এটি পরিচালনা করেছেন ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ড্যান রিড। ডকুমেন্টারিতে জ্যকসনের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়। আর তাই জ্যাকসনকে হেয় করার অভিযোগে ১০০ মিলিয়ন ডলারের মামলা করে জ্যাকসন স্টেট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31