ধূমকেতু নিউজ ডেস্ক : পুত্রসন্তানের বাবা হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়-খবরটা গতকালই প্রকাশ্যে এসেছে। এবার আনুষ্ঠানিকভাবে পুত্রসন্তানের আগমনের খবর দিলেন তিনি।
আজ সকালে এক ফেসবুক পোস্টে পরমব্রত লিখেছেন, ‘আমাদের প্রথম সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানাচ্ছি, আপনাদের সবার উষ্ণ শুভেচ্ছা ও প্রার্থনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।’
গতকাল রোববার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী। মা ও পুত্র দুজনই সুস্থ আছে।
পরম-পিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে শুরু করে তাঁদের ভক্ত-অনুসারীরা।
২০২৩ সালের নভেম্বরে ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন পরম-পিয়া। তবে বিয়ের আগে তাঁদের প্রেম নিয়ে দুজনেই জানিয়েছেন, তাঁরা শুধুই ভালো বন্ধু।
এ বছর পরমের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ থেকে ‘কিলবিল সোসাইটি’ বক্স অফিসে সাড়া ফেলেছে।


