IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> লালকেল্লায় হামলার ‘মূল হোতা’ পাঞ্জাবের অভিনেতা গ্রেফতার

লালকেল্লায় হামলার ‘মূল হোতা’ পাঞ্জাবের অভিনেতা গ্রেফতার

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লির লালকেল্লার হামলায় ঘটনায় প্রধান অভিযুক্ত পাঞ্জাবের অভিনেতা দীপ সিধুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দীপ সিধুকে পাঞ্জাবের জিরাকপুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দিল্লি পুলিশের বিশেষ সেলের ডেপুটি কমিশনার সঞ্জীব কুমার যাদব।

অভিনয়ের পাশাপাশি দীপ সিধু একজন সমাজকর্মী। ভারতে চলমান কৃষক আন্দোলনের একজন সমর্থক তিনি। যদিও তাকে ‘বিজেপির চর’ বলে মনে করেন কৃষকদের একাংশ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, দেশটির প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর মিছিল করে বিক্ষুব্ধ কৃষকের একটি দল লালকেল্লায় পৌঁছে যায়। সেখানে ভাঙচুর চালায় তারা। এমনকি কেল্লায় শিখ সম্প্রদায়ের ধর্মীয় পতাকাও ওড়ানো হয় সেদিন। আর এ ঘটনায় দীপকে মূল আসামী করে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। কৃষকদের তিনিই খেপিয়ে তুলেছিলেন বলে অভিযোগ আনা হয় দীপের বিরুদ্ধে।

যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওবার্তায় নিজের ওপর আনিত সব অভিযোগ মিথ্যা ও অমূলক বলে দাবি করেন দীপ। তবে গ্রেফতার এড়াতে গাঢাকা দেন। দীপকে ধরিয়ে দিতে বা তার অবস্থান জানাতে পারলে ১ লাখ রুপি পুরস্কার ঘোষণা করে দিল্লি পুলিশ।

অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন পাঞ্জাবের এ অভিনেতা।

আইন নিয়ে পড়াশোনা করেন দীপ সিধু। তবে আইনপেশার মধ্যেই মডেলিংয়ে ঝোঁকেন। ‘কিংফিশার মডেল হান্ট’ প্রতিযোগিতা জেতেন। ২০১৫ সালে ‘রামতা যোগি’ নামে একটি পাঞ্জাবি সিনেমায় প্রথম অভিনয় করেন। ২০১৮ সালে মুক্তি পায় তার ‘জোড়া দশ নম্বরিয়া’। এরপর আরও তিনটি ছবিতে অভিনয় করেন। ২০১৯ সাল থেকে রাজনীতির মাঠে সরব হন সিধু।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, জি-নিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31