IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> শুটিংয়ে আহত জন আব্রাহাম

শুটিংয়ে আহত জন আব্রাহাম

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের অ্যাকশন সিনেমায় জনপ্রিয় একটি নাম জন আব্রাহাম। এক ডজনেরও উপরে অ্যাকশন সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেখানে দুর্দান্ত সব অ্যাকশন স্টান্ট করতে দেখা যায় তাকে।

এসব স্টান্ট করতে গিয়ে বহুবার আহতও হয়েছেন এই অভিনেতা। তেমনি এক দুর্ঘটনার খবর এলো। নতুন সিনেমার অ্যাকশন স্টান্ট করতে গিয়ে জখম হয়েছেন বলিউডের এই জনপ্রিয় সুপারস্টার।

সম্প্রতি জন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অ্যাটাক’ নামক সিনেমার শুটিং সেট থেকে একটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায় বাইকে বসা জনের ঘাড়ের একটু উপর থেকে রক্ত বের হচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা ক্রু পরিষ্কার করে দিচ্ছে সেই রক্ত।

সিনেমাটির একটি অ্যাকশন স্টান্টে টিউবলাইট দিয়ে আঘাত করা হলে ঘটনাটি ঘটে। ছবির ক্যপশনে জন লেখেন, ‘যেভাবে শুরু করেছিলাম……আর যেভাবে যাচ্ছে। তবে সব মিলিয়ে ভালোবাসা।’

এ সিনেমার পরিচালক লক্ষ্যা রাজ আনন্দ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, ‘ব্যাপারটি অনাকাঙ্ক্ষিত। তবে জন ভালো আছেন। কিছুটা রক্ত পড়েছে। তবে ক্রুদের সহায়তায় প্রাথমিকভাবেই জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, চলতি বছর বেশ কিছু সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জন। সামনের ঈদুল ফিতরে আসতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘সত্যমেব জয়তে টু’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31