IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> নিজে পরবেন শাড়ি-স্বর্ণ, জামাইকে লুঙ্গি

নিজে পরবেন শাড়ি-স্বর্ণ, জামাইকে লুঙ্গি

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড ক্যারিয়ারের খুব বেশি সময় হয়নি প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। এখন পর্যন্ত বলিউডের মাত্র দুটি পূর্ণদৈর্ঘ্য ছবি এবং একটি শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি। কিন্তু তারপরেও বেশ বিলাস-বহুল জীবনযাপন করছেন ২৩ বছরের এই তরুণী।

দেরিতে বিয়ে আর জাঁকজমকপূর্ণ আয়োজন বলিউড তারকাদের খুব পরিচিত ব্যাপার। ছোটবেলা থেকেই নিজের বিয়ে নিয়ে নানান পরিকল্পনা করতেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। করোনাকালে ‘ধড়ক’ খ্যাত এই নায়িকা বাবা ও ছোট বোনের সঙ্গে ঘরবন্দী সময় কাটিয়েছেন। তবে বিরতি ভেঙে ফের কাজে ফিরেছেন।

সম্প্রতি ভারতীয় ম্যাগাজিন ব্রাইডস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন শ্রীদেবী কন্যা। ম্যাগাজিনটির বরাতে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড লিখেছে, জাহ্নবীকে বিয়ে করতে হলে বিয়েতে তাঁর জামাইকে পরে আসতে হবে লুঙ্গি।

এ বিষয়ে জাহ্নবী আরও জানান, খুব বড়সড় অনুষ্ঠান করে বিয়ে করতে রাজি নন তিনি। সীমিত সংখ্যক লোকজন, মানে ঘনিষ্টদের নিয়েই তিনি বিয়ে করতে চান। এছাড়া তিনি বিয়ের দিন কাঞ্জিভরম শাড়ি পরতে চান, সঙ্গে থাকবে স্বর্ণের অলংকার এবং চুলে থাকবে গাজরা।

এদিকে, জাহ্নবীর বলিউডে অভিষেকের মাত্র কয়েক মাস আগে মারা যান শ্রীদেবী। ঈশান খট্টরের বিপরীতে ‘ধড়ক’ সিনেমায় জাহ্নবীর অভিষেক হয়। ১১ মার্চ জাহ্নবীর ‘রুহি সিনেমাটি মুক্তি পাচ্ছে। রাজকুমার রাও এবং বরুণ শর্মাকে নিয়ে বর্তমানে তিনি এখন সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31