IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপ
Home >> বিনোদন >> গোয়েন্দাদের ফাঁকি দিতে প্রস্রাবে পানি মেশালেন অভিনেত্রী

গোয়েন্দাদের ফাঁকি দিতে প্রস্রাবে পানি মেশালেন অভিনেত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : মাদকাসক্ত কি না সেজন্য প্রস্রাব পরীক্ষা করতে চেয়েছিলো গোয়েন্দারা। কিন্তু মাদকাসক্ত নন সেটা প্রমাণ করতে চিকিৎসকদের হাতে পানি মেশানো প্রস্রাবের নমুনা তুলে দিলেন কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী। তদন্তকারীদের চোখে ধুলো দিতে অভিনব এ উপায় বের করেছিলেন তিনি।

তবে তার সেই চালাকি শেষ পর্যন্ত কাজে লাগেনি। চিকিৎসকদের হাতে ধরা পড়ে যান দক্ষিণী এ অভিনেত্রী। অবশেষে আবারও তাকে প্রস্রাবের নমুনা চিকিৎসকদের হাতে তুলে দিতে হয়েছে।

সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পরেই বলিউডের মাদক যোগ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বেশ উঠেপড়ে তদন্ত শুরু করেছে ভারতের নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বলিউড থেকে সেই তদন্তের রেশ ছড়িয়ে পড়ছে দেশটির অন্যান্য রাজ্যের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। যার মধ্যে কন্নর অন্যতম।

স্যান্ডেলউডের বেশ কয়েকজন নামী তারকা ইন্ডাস্ট্রির অন্দরে মাদক সরবরাহ করেন বলে খোঁজ পাওয়া যায়। এরপরই তদন্ত শুরু করে বেঙ্গালুরুর সিটি ক্রাইম ব্রাঞ্চ। সেই প্রেক্ষিতেই গেল ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে অভিনেত্রী রাগিনী দ্বিবেদীর বাড়িতে হানা দেন তদন্তকারীরা। নানা পরীক্ষা ও তথ্য যাচাই বাছাই শেষে সেদিন সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার রাগিনীকে মল্লেশ্বরমের কেসি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ড্রাগ টেস্টের জন্য তার প্রস্রাবের নমুনা সংগ্রহ করা হয়। ইউরিন ড্রাগ টেস্টের মাধ্যমে নির্ধারণ করা হয় গত কয়েকদিনে কেউ মাদক নিয়েছেন কিনা। সিসিবির অভিযোগ, নিজেকে নির্দোষ প্রমাণ করতে প্রস্রাবের সঙ্গে পানি মিশিয়ে দেন রাগিনী। অভিনেত্রীর জালিয়াতি বুঝতে পেরে চিকিৎসকরা তাকে আবারও পানি পান করিয়ে প্রস্রাবের নমুনা সংগ্রহ করেন।

গোটা বিষয়টি দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক আখ্যা দেন সিসিবি কর্মকর্তারা। শুক্রবার ম্যাজিস্ট্রেটকেও বিষয়টি জানানো হয়। এরপরেই অভিনেত্রীকে আবারও হেফাজতে নেওয়ার আরজি জানান তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আরও ৩ দিন পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31