IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> বিনোদন >> মালদ্বীপে রূপের আগুন ছড়ালেন,অন্তরা

মালদ্বীপে রূপের আগুন ছড়ালেন,অন্তরা

ধূমকেতু নিউজ ডেস্ক : লাক্স তারকা হিসেবে ২০০৭ সালে শোবিজে পথচলা শুরু করেন ফারিয়া শাহরিন। কাজ করেছেন বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে। তবে বর্তমানে তিনি আলোচনায় রয়েছেন ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্তরা চরিত্রের জন্য।

প্রায়ই আজকাল নানা রকম ছবি ও ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে নিজেকে অন্তরা হিসেবে উপস্থাপন করেন। বলার অপেক্ষা রাখে না, তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র ভক্তরা সেইসব ছবি ও ক্যাপশন বেশ উপভোগ করেন।

আজ ৩১ মার্চ দুপুরে ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন ফারিয়া। অভিনেত্রী ক্যাপশন দিয়ে জানিয়েছেন, তিনি মালদ্বীপে রয়েছেন। স্বল্পবসনে উত্তাপ ছড়াচ্ছেন সাগর-সৈকতে। একটি ছবিতে তাকে দেখা গেছে সৈকতের পাড়ে দুই হাত ছড়িয়ে প্রাণ ভরে নিশ্বাস নিচ্ছেন।

আর দুটি ছবিতে নিজেকে তুলে ধরেছেন ফারিয়া ক্যামেরার ক্লোজ অ্যাঙ্গেলে। চোখে সানগ্লাস আর কড়া লাল লিপস্টিকে ফারিয়া যেন সৌন্দর্যের আগুন ধরিয়েছেন নীল সমুদ্রের পাড়ে। সেই আগুনের উত্তাপের আঁচ লেগেছে ফেসবুকেও।

ফারিয়া শাহরিনকে দেখে তার ভক্তরা লিখছেন মজার মজার সব মন্তব্য। অনেকে অন্তরাকে ‘আগুন’, ‘অ্যাটম বোম’ বলে মত প্রকাশ করছেন। তবে ছবি পোস্ট করেই হাওয়া ফারিয়া। কে কি লিখছেন সেসবে মনযোগ নেই তার। তিনি ব্যস্ত রয়েছেন তার ভ্রমণ উদযাপনে।

তবে জানা যায়নি হঠাৎ মালদ্বীপ সফরের হেতু। অনেকেই ধারণা করছেন স্রেফ কাজের ক্লান্তি কাটাতে বন্ধুদের নিয়ে উড়াল দিয়েছেন তিনি দ্বীপ রাষ্ট্রটিতে। অনেকে আবার সদ্য বিয়ে হওয়া ফারিয়া বরকে নিয়েই হানিমুনে গেছেন বলেও মনে করছেন।

প্রসঙ্গত, গেল ১৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই তারকার বাগদান সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন বরের সঙ্গে আংটি পরা ছবিও। ফারিয়ার বরের নাম মাহফুজ রায়ান। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত। ধানমন্ডি এলাকার বাসিন্দা রায়ান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31