IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> বিনোদন >> নায়ক আলমগীরের মৃত্যুর গুজব, মামলার প্রস্তুতি

নায়ক আলমগীরের মৃত্যুর গুজব, মামলার প্রস্তুতি

alomgir

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন দেশের জনপ্রিয় অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজব রটে গেছে। একটি চক্র ফেসবুক ও অনলাইন পোর্টালে রোববার চিত্রনায়ক আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয়। এ ঘটনায় অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়া আলমগীরের পরিবার সাইবার ক্রাইমে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

জানা গেছে, আগের চেয়ে অনেকটা সুস্থ আলমগীর। তার মেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর জানিয়েছেন, ‘বাবা ধীরে ধীরে সেরে ওঠছেন।’

এমতাবস্থায় গত কয়েকদিন ধরে একটি ইউটিউব চ্যানেলে আলমগীরকে নিয়ে তৈরি করা এক ভিডিওর শিরোনামে দেখা যাচ্ছে ‘সবাইকে কাঁদিয়ে চলে গেলেন আলমগীর’। এখান থেকেই মূলত ছড়িয়ে পড়েছে আলমগীরের মৃত্যুর গুজব।

অনেকেই না বুঝেই, কোনোরকম নিশ্চিত না হয়েই আলমগীরকে নিয়ে ফেসবুকে স্ট্যটাস দিচ্ছেন যে, তিনি আর নেই।

বিষয়টি নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মধ্যেও ভীষণ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন আলমগীর। আত্মীয় স্বজনসহ শুভানুধ্যায়ীদের অনেকেই ফোন করে ঘটনার সত্যতা জানতে চাইছেন। এতে করে এ অভিনেতার পরিবার আরও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে।

যারা এসব মৃত্যুর গুজব ছড়িয়েছেন তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন অভিনেতার পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

এদিকে বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে হাসপাতাল থেকে মোবাইল ফোনে আলমগীর বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। কেউ অযথাই গুজবে কান দিবেন না। গুজব রটনাকারীদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। সবাই আমার জন্য সবাই মহান আল্লাহর কাছে দোয়া করবেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31