IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> ঈদে আসছে ‘বিলাপ’

ঈদে আসছে ‘বিলাপ’

ধূমকেতু নিউজ ডেস্ক : আসছে ঈদকে ঘিরে কপ ক্রিয়েশন নির্মাণ করেছে ‘বিলাপ’ শিরোনামের একটি ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘ঢাকা অ্যাটাক’ এবং ‘মিশন এক্সট্রিম’ (১ম ও ২য় খণ্ড)-এর কাহিনী ও চিত্রনাট্যকার সানী সানোয়ার। এটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

আসন্ন ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিকে ওয়েব সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে এর ট্রেলার, যা রীতিমত সাড়া ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। ২ মিনিট ৪২ সেকেন্ডের ঝলকে ‘বিলাপ’ দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ সৃষ্টি করেছে। ইউটিউবের বদৌলতে বাংলাদেশের পাশাপাশি কলকাতার দর্শকরাও ট্রেলারটির প্রশংসা করছে। নির্মাণের ধরণ ও বৈচিত্র্যপূর্ণ চরিত্রের উপস্থাপন অনেককেই মুগ্ধ করেছে।

ইউটিউবে ট্রেলারটি কমেন্ট বক্সে মাহমুদা মুন্নি নামে একজন লেখেন, ট্রেইলারটা অনেক সুন্দর। আশা করি ভালো কিছু হবে।

রূপ রূপু নামে আরেকজন লেখেন, অনেক ভালো হয়েছে…অনেক। বিশ্বাসই হয় না এটা বাংলাদেশের প্রোডাক্ট।

মো. এইচ মেজর মনির লেখেন, দিনদিন দেখছি বাংলা ছবির চেয়ে ওয়েব সিরিজগুলো বেশি রোমাঞ্চকর ও অ্যাডভেঞ্চারের মতো কিছু এক্সাইটেড কিছু থাকে…।

ওয়েব সিরিজটি প্রসঙ্গে লেখক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘ট্রেলার দর্শকদের কাছে এতটা সমাদৃত হবে তা ভাবিনি। পুরো টিম দর্শক প্রতিক্রিয়া দেখে খুবই এক্সাইটেড। আমার ধারণা পুরো সিরিজের ৫টি খণ্ডই দর্শকদের একটি ভিন্ন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং ঈদ বিনোদনে একটি ভিন্নমাত্রা যোগ করবে।

ওয়েব সিরিজটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘হঠাৎ করেই ঢাকা শহর থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হতে থাকে বেশ কয়েকজন শিশু ও নারী-পুরুষ এবং সেই সঙ্গে ঘটতে থাকে কয়েকটি লোমহর্ষ খুনের ঘটনা। পুলিশের স্পেশাল টিম শত চেষ্টা করেও যখন এসব অপরাধের কোন ক্লু খুঁজে পায় না, তখন চরম অদক্ষ হিসেবে পরিচিত সাব-ইন্সপেক্টর রাহাত সন্ধান পেয়ে যায় একটি ভয়ংকর গুপ্তঘাতক চক্রের। এভাবে এগিয়ে যাবে গল্প।’

‘বিলাপ’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে যাদের দেখা যাবে -শরিফুল রাজ, জাকিয়া বারী মম, শবনম ফারিয়া, রুনা খান, লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইনতেখাব দিনার, জয় রাজ, সমাপ্তি মাসুক, দীপু ইমাম, এহসান রহমান, আশরাফুল আশিষ, নবাগত পূজা ক্রুজ, নীলাঞ্জনা নীলা, সুমিত সেনগুপ্ত (স্পেশাল এপিয়ারেন্স) এবং আরও অনেক।

ওয়েব সিরিজটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছে মিছিল সাহা এবং এতে স্ক্রিপ্ট সুপারভাইজার হিসেবে ছিলেন হাসানাত বিন মতিন। ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেন্স, যা লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31