IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> বিতর্কিত ভিডিও ছড়ানোর পর ৪ দিন ঘর থেকে বের হননি রাধিকা

বিতর্কিত ভিডিও ছড়ানোর পর ৪ দিন ঘর থেকে বের হননি রাধিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : বিতর্কিত সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর চারদিন চার দেয়ালের ঘেরাটোপে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। ছড়িয়ে পড়া কয়েক মুহূর্তের ভিডিওতে যে নারীকে নগ্ন অবস্থায় দেখা যাচ্ছিল, তাকে রাধিকা বলে ধরে নিয়েছিলেন অনেকেই। ভিডিওটি আসলে অভিনেত্রীর ছবি ‘ক্লিন শেভেন’-এর একটি ক্লিপ।

এক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে রাধিকা বলেছেন, আমি যখন ক্লিন শেভেন-এর জন্য শ্যুট করছিলাম, আমার নগ্নতার একটি ক্লিপ ছড়িয়ে পড়ে। আমি বাজেভাবে ট্রোল হয়েছিলাম। সেই ঘটনাটি আমার মনে প্রভাব ফেলেছিল। আমি বাড়ি থেকে চার দিনের জন্য বের হতে পারিনি। সংবাদমাধ্যম আমায় নিয়ে কী বলছে, সেসব নিয়ে ভাবিনি। কিন্তু আমার গাড়িচালক, চৌকিদার প্রত্যেকে আমাকে ওই ছবিগুলো দিয়ে চিনেছিল।

রাধিকা জানিয়েছেন, ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি ছিলেন না। তার কথায়, বিতর্কিত ছবিগুলো পোশাকহীন অবস্থায় তোলা নিজস্বী। ভালো দৃষ্টিসম্পন্ন যেকোনো মানুষ বলে দিতে পারবে ওই ছবিগুলোতে থাকা ব্যক্তি আসলে আমি নই। আমার মনে হয় না এই বিষয়গুলোতে কিছু করার আছে বা করা উচিত। আমি এগুলো এড়িয়ে যাই। এরপর আমি যখন ‘পার্চড’ ছবিতে পোশাক খুলি তখন মনে হলো আমার আর লুকিয়ে রাখার মতো কিছু নেই।

সব বিতর্ককে তুড়িতে উড়িয়ে নিজের গতিতে এগিয়েছেন রাধিকা। তার পেশাগত জীবনের লেখচিত্রও একটানা ঊর্ধ্বমুখী। গত বছর নেটফ্লিক্সের ‘রাত আকেলি হ্যায়’ ছবিতে তার অভিনয় আরও একবার মুগ্ধ করেছিল দর্শককে।

রাধিকা আপ্তে ভারতের জনপ্রিয় নায়িকা। তিনি হিন্দি, বাংলা, মারাঠি, তেলেগু, তামিল এবং মালায়মাম ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের বিনোদিনী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দুই বাংলার দর্শকদের কাছ থেকে। তার অভিনীত ‘পার্চড’, ‘বদলাপুর’, ‘অহেল্যা’, ‘মাঝি : দ্য মাউন্টেইন মেন’, ‘আন্ধাদুন’সহ বেশকিছু সিনেমা ব্যতিক্রমী মাত্রা দিয়েছে বলিউডে।

তবে এ অভিনেত্রীকে আজকের এই রাধিকা আপ্তে হতে বেশ কণ্টকময় পথে হাঁটতে হয়েছে। অভিনয় করতে গিয়ে অশ্লীল অভিজ্ঞতার মুখোমুখিও হয়েছেন এই অভিনেত্রী। এমনো হয়েছে আপত্তিকর দৃশ্যে অভিনয় করতে না চাওয়ায় তাকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছে। তবে অনলাইনে নগ্ন ছবি ও ভিডিও প্রকাশ হওয়ায় তিনি সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31