IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> সুশান্তের মৃত্যু মামলায় বন্ধু গ্রেপ্তার

সুশান্তের মৃত্যু মামলায় বন্ধু গ্রেপ্তার

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় তার বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, শুরু থেকেই সিবিআই এবং এনসিবির নজরে ছিলেন সিদ্ধার্থ। একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। এ বার সুশান্তের মৃত্যুবার্ষিকীর ঠিক আগেই তদন্তের নতুন দিক খুলে গেল। শিগগিরই আদালতে তোলা হবে সিদ্ধার্থকে।

তথ্য মতে, সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন সিদ্ধার্থ। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীরও ঘনিষ্ঠ বন্ধু তিনি। অভিনেতার মৃত্যুর পর রিয়ার কল রেকর্ড থেকে জানা গিয়েছিল সে বছরে সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছে তার। কিন্তু বন্ধুর মৃত্যুর পর এই প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ জুন মুম্বাইয়ের নিজ ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় সুশান্ত সিংয়ের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে জানায় পুলিশ। এরপর ময়নাতদন্তে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত-এমন রিপোর্ট আসে। পরে সুশান্তের পরিবারসহ তার ভক্তরা দাবি করে, এই অভিনেতাকে খুন করা হয়েছে । এরপর সুশান্ত মৃত্যুরহস্যে নাম আসে বলিউড সুপারস্টার সালমান খান, পরিচালক করণ যোহর, পরিচালক সঞ্জয় লীলা বানশালি থেকে শুরু করে আরও অনেকের। এরপর একই ঘটনায় বলিউডে মাদক কেলেঙ্কারি বিষয়টি ফাঁস হয়। একে একে ফেঁসে যান রিয়া চক্রবর্তী, সারা আলি খান এমনকি দীপিকা পাড়ুকোন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31