IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> অনন্ত জলিলের বাড়িতে ক্রস চিহ্ন ফেরদৌসের

অনন্ত জলিলের বাড়িতে ক্রস চিহ্ন ফেরদৌসের

ধূমকেতু নিউজ ডেস্ক : মশা নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘চিরুণী অভিযান’ চলছে রাজধানীজুড়ে। ১০ দিনের এই কর্মসূচি মঙ্গলবার উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। অভিযানের প্রথম দিন ১ জুন চলচ্চিত্র অভিনেতা-ব্যবসায়ী অনন্ত জলিলের একটি নির্মাধাণীন ভবনের তত্ত্বাবধানকারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মোহাম্মদপুরের ইকবাল রোডের উদয়াচল পার্ক ও খেলার মাঠে উদ্বোধন অনুষ্ঠানের পর মেয়রের উপস্থিতিতে ইকবাল রোডে ভ্রাম্যমাণ আদালত নামে অভিযানে। সেই রোডে ব্যবসায়ী ও নায়ক অনন্ত জলিলের একটি নির্মাণাধীন ভবন পাওয়া যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত গিয়ে নিচতলায় জমে থাকা পানি দেখতে পায়। তখন এলাকাবাসীকে সতর্ক করতে ও-ই বাড়িটিতে ক্রস চিহ্নযুক্ত স্টিকার লাগিয়ে দেন আরেক নায়ক ফেরদৌস। সঙ্গে ছিলেন অভিনেত্রী তানভীন সুইটিও।

এ অভিযানে মেয়রসহ আরও উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজীর আহমেদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এ সময় উপস্থিত ছিলেন।

পাশাপাশি ভবন নির্মাণের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানের ইনচার্জ দেলোয়ার হোসেনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফেরদৌস বলেন, আমরা এই বাড়িটিসহ আরও কয়েকটি বাড়িতেই তিনদিনের বেশি জমে থাকা পানি পেয়েছি। এগুলোতে মশার লার্ভা জন্ম নিয়েছে। মানুষকে সচেতন করতেই ক্রস চিহ্ন দেয়া হচ্ছে। মশা অনেক রোগের বাহক। তাই আমাদের মশা প্রতিরোধ করতে সতর্ক থাকতে হবে। সিটি কর্পোরেশনকে ধন্যবাদ এই অভিযান চালানোর জন্য। আশা করি এতে করে সবাই সচেতন হবেন।

এ ব্যাপারে অনন্ত জলিল মুঠোফোনে গণমাধ্যমে বলেন, আমি ঘটনাটি শুনেছি। মশা নিধন বা নিয়ন্ত্রণ সিটি কর্পোরেশনের দায়িত্ব। তারা যা করেছে আমি তাকে সমর্থন করি। আর বাড়ি হোক বা যার বাড়িই হোক, সবার নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে৷ যারা আমার নির্মাণাধীন ভবনটির দেখাশোনা করতেন তাদের গাফিলতি আছে অবশ্যই। সবাই সচেতন হোক এই প্রত্যাশা করি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31