IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> বিটিভির চলচ্চিত্র প্রিভিউ কমিটিতে সুজাতা

বিটিভির চলচ্চিত্র প্রিভিউ কমিটিতে সুজাতা

ধূমকেতু নিউজ ডেস্ক : নীরবে নিভৃতে জীবন কাটানো এক রঙিন মানুষ সুজাতা। ১৯৬৫ সালের ‘রূপবান’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। ষাটের দশক থেকেই মুগ্ধতা ছড়িয়েছেন ঢাকাই সিনেমায়। অনেক দিন ধরেই অভিনয় থেকে বাইরে তিনি। চলচ্চিত্র বিষয়ক কিছু অনুষ্ঠানে হঠাৎ দেখা মেলে তার।

বাংলা চলচ্চিত্রের এই গুণী অভিনেত্রীকে এ বছর আজীবন সম্মাননা দিয়েছে সরকার। অনেক দিন থেকেই অভিনয়ে দেখা যায়নি তাকে। পরিবারের সঙ্গে নীরবে দিন কাটিয়ে চলছেন তিনি। অবসরে লেখেন একের পর এক বই। একুশে বইমেলায় ‘শিমুলির ৭১’ সহ আরও কিছু বই প্রকাশ হয়েছে তার।

এ অভিনেত্রী এবার নতুন দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে এমন চলচ্চিত্রগুলোর জন্য প্রিভিউ কমিটির সদস্য হিসেবে কাজ করবেন সুজাতা।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ৬ জুন তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব রুজিনা ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিটিভির চলচ্চিত্র প্রিভিউ কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে রয়েছে অভিনেত্রী সুজাতা আজিমের নাম।

বিষয়টি সম্পর্কে অবগত আছেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমাকে এ কমিটিতে রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চেষ্টা করবো আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে।’

বিটিভির মহাপরিচালককে সভাপতি ও বিটিভির ঊর্ধ্বতন চলচ্চিত্র সম্পাদক মো. হুমায়ূন কবির ভূঁইয়াকে সদস্য সচিব করে ১২ সদস্যের এ তালিকায় আরও আছেন তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখার উপসচিব, চলচ্চিত্র পরিচালক ও কাহিনিকার আবদুস সামাদ খোকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম সিকদার জয়, শেখ মুন্নি আক্তার, শেখ আওলাদ হোসেন রুহুল, মো. গিায়সউদ্দিন খান, উপস্থাপিকা ও নাট্যশিল্পী তাহেরা ফেরদৌস জেনিফার, প্রডিউসার অ্যান্ড আর্ট ডিরেক্টর তাহমিনা তাবাসসুম রুপা।

প্রজ্ঞাপনে কমিটির জন্য নীতিমালা হিসেবে উল্লেখ করা হয়েছে, এ কমিটি বিটিভিতে প্রদর্শনের জন্য চলচ্চিত্র যাচাই বাছাই করে উপযোগিতা সম্পর্কে সুপারিশ প্রদান করবে। কমপক্ষে সাতজন সদস্য উপস্থিত থাকলে কমিটির কোরাম পূর্ণ হবে বলে মনে করা হবে এবং চলচ্চিত্র প্রিভিউ কার্যক্রম চালানো যাবে।

এ কমিটিতে স্থান পাওয়া কোনো সদস্য বিটিভির জন্য বেসরকারি উদ্যোগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অনুষ্ঠান নির্মাণে অংশ নিতে পারবেন না।

কোনো সদস্য পদ শূন্য হলে কমিটির সভাপতি নতুন সদস্যের জন্য আবেদন করতে পারবেন। সভাপতি কোনো সভায় উপস্থিত না হতে পারলে তিনি তার মনোনীত একজন প্রতিনিধি প্রেরণ করবেন। বিটিভির প্রিভিউ কক্ষে (প্রয়োজন অনুযায়ী) সভা/প্রিভিউ অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31