IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> টপ নিউজ >> ত্ব-হার সন্ধান চেয়ে আসিফের স্ট্যাটাস

ত্ব-হার সন্ধান চেয়ে আসিফের স্ট্যাটাস

ধূমকেতু নিউজ ডেস্ক : আট দিন ধরে নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনানের সন্ধান চেয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন— ত্ব-হার নাম না শোনা তার অজ্ঞতা। স্বাধীন দেশে ত্ব-হাদের নিখোঁজ হয়ে থাকা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন আসিফ।

ত্ব-হাকে নিয়ে আফিস আকবরের ফেসবুক স্ট্যাটাস পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো—

‘আবু ত্ব-হা মুহাম্মদ আদনান সাহেবকে আমি চিনি না। কখনও উনার নামও শুনিনি, এটি হয়তো আমার অজ্ঞতা। নিউজে দেখলাম তিনি একজন মেধাবী তরুণ ক্রিকেটার ছিলেন। আগে গিটারও বাজাতেন টুকটাক। একসময় ইসলামের পথে নিজেকে উজাড় করে দিয়ে একজন তরুণ ইসলামি বক্তা হয়ে ওঠেন। গত আট দিন ধরে তিনি নিখোঁজ। মিডিয়ায় আদনান সাহেবের স্ত্রীর বক্তব্য শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। একজন স্ত্রী হিসেবে ভদ্রমহিলা শুধু তার স্বামীর সন্ধান চান। আদনান সাহেব রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে থাকলে সেটিরও বিচার চান। প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাওয়ার কথাও বলেছেন।’

আসিফ আরও লিখেছেন— ‘জন্ম থেকে এসব দেখেই যাচ্ছি শুধু। আমার আর বাংলাদেশের বয়স সমান। মানুষ হারিয়ে যাওয়া অনেক কষ্টের। একটা স্বাধীন দেশে এ ধরনের অনিয়ম মানা খুবই কষ্টকর। মাঝেমধ্যে নিজেও ভাবি— কখন যে উধাও হয়ে যাই। একটা সাধারণ গৃহপালিত প্রাণী হারিয়ে গেলেও অনেক এলোমেলো হয়ে যায় মন। সেখানে জ্বলজ্যান্ত মানুষ হারিয়ে গেলে পরিবারের যন্ত্রণা কী হতে পারে, সেটি সহজেই অনুমেয়। আধুনিক প্রযুক্তির যুগে এ ধরনের নিখোঁজ হওয়া ভিকটিমদের ব্যাপারে দেশের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট স্মার্ট। আশা করি প্রশাসন আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান পাবেন এবং তিনিও তার পরিবারের কাছে ফিরে যেতে পারবেন।’

ত্ব-হার ফিরে আসার প্রার্থনায় এ সংগীতশিল্পী লেখেন— একজন খেলোয়াড় ও সংগীতপ্রেমী সব জাগতিক খায়েস ছেড়ে ইসলামের খেদমতে নিজের জীবন উৎস্বর্গ করেছেন। সংস্কৃতিমনা মানুষ যত কিছুই করুক না কেন, কখনও নৃশংস হতে পারে না, মানুষ খুন করতে পারে না। শুধু আদনান সাহেব নয়, এই ধরনের ঘটনা যেন কখনই না ঘটে, সে বিষয়ে সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় সচেতনতা খুব প্রয়োজন। আবু ত্ব-হা মুহাম্মদ আদনান এবং তার নিখোঁজ সঙ্গীরা সহিসালামত আমাদের মাঝে ফিরে আসুন, এই দোয়া করি, রাষ্ট্রের কাছেও দারি রইল। মহান আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য ধরার শক্তি দিন।’

গত ১০ জুন রংপুর থেকে দুই সহযোগীসহ ঢাকার উদ্দেশে রওনা হন ত্ব-হা।

তার স্ত্রী মাদ্রাসাশিক্ষক সাবিকুন নাহার সারার ভাষ্যমতে, ঢাকায় গাবতলী পর্যন্ত তার স্বামীর গাড়ি এসে পৌঁছায়। এর পর থেকেই ত্ব-হার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

ত্ব-হা আদনানের সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুতি জানিয়েছেন তার স্ত্রী সাবিকুন্নাহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তাও চেয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31