IMG-LOGO

শুক্রবার, ২২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরিবাঘা পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণমোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেসমান্দায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের স্টেকহোল্ডারদের ওয়ার্কসপমান্দায় ভিজিএফের ৯০০ কেজি চালসহ গ্রেপ্তার ১রূপরেখা কিশোর মেলার বিলুপ্তি প্রজাতির হৈমন্তী গাছ রোপনগোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের সাথে উপজেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎগাজীপুরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিনরাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহতপ্রাথমিক স্তরেই শিশুদের ভিত গড়ে দিতে হবে : এমপি চাঁদরাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণশিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রীমান্দায় পার্টনার প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিতমোহরে কৃষিপ্রাণ বৈচিত্র্য উৎসব অনুষ্ঠিতপোরশায় পশু চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Home >> বিনোদন >> মুখ খুললেই সুশান্তের মতো অবস্থা হবে অঙ্কিতার

মুখ খুললেই সুশান্তের মতো অবস্থা হবে অঙ্কিতার

ধূমকেতু ডেস্ক : সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ম্যানেজার অঙ্কিত এক সংবাদমাধ্যমে অভিযোগ করেন তাকে ফোন করে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে।  ‘টাইমস নাও’কে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কিত জানায়, গত চার দিন আগে এক অচেনা নম্বর থেকে ফোন করে তাকে বলা হয় সুশান্তের অস্বাভাবিক মৃত্যুকাণ্ডের ব্যাপারে তিনি কোনও মন্তব্য করলে তাঁকে প্রাণে মারা হবে বলে হুমকি দেওয়া হয়।

 

তিনি আরও বলেন, ফোনের অপর প্রান্তের সেই অজানা ব্যক্তি বলেন মুখ খোলার চেষ্টা করলে সুশান্তের মতোই তাঁর অবস্থা হবে। এর পরেই অঙ্কিতের দাবি, সুশান্তকে হত্যা করা হয়েছে। কারণ হিসেবে তাঁর বক্তব্য, সুশান্তকে অনেকটাই কাছ থেকে দেখেছেন তিনি। কোনওদিনই দরজা বন্ধ করে ঘুমোনোর অভ্যাস নেই তাঁর। আর যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় সুশান্ত দরজা বন্ধ করেই শুয়েছিলেন তবে দীর্ঘক্ষণ সাড়া না পাওয়ার পরেও কেন বাড়ির কর্মচারীরা অপেক্ষা করছিলেন কখন তালা ভাঙার লোক এসে তালা খুলবে? কেন তাঁরা নিজেরাই তালা ভেঙে ঘরে ঢুকল না?

 

অঙ্কিত আরও জানায়, মাঝে মধ্যেই সুশান্ত মায়ের কথা মনে করে তিনি কাঁদতেন, কবিতা লিখতেন, তার মন খারাপ হতো। কিন্তু তিনি অবসাদগ্রস্ত ছিলেন না। অঙ্কিতের সন্দেহের তালিকায় সুশান্তের রাঁধুনি দীপেশ। যাকে এর মধ্যেই জেরা করেছে ইডি। সুশান্তের প্রাক্তন ম্যানেজার আরও জানান, সুশান্ত এতটা নিয়ম মেনে চলতেন যে আগামীকাল তিনি কী করবেন তাঁর তালিকা আগে থেকেই তৈরি করে রাখতেন। পাশাপাশি সুশান্তের মৃত্যুর জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনিও। এ দিকে আজই সুশান্ত কাণ্ডে ইডি ডেকে পাঠিয়েছে রিয়া চক্রবর্তীর ম্যানেজার রিতেশ শাহকে। এর আগে সুশান্তের পরিবারে রিয়ার বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের বিরোধিতা করেছিলেন রিতেশ।  

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930