IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> লিড নিউজ >> পরীমনির পরে আটক রাজ

পরীমনির পরে আটক রাজ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজ মাল্টিমিডিয়ার কর্নধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাতে রাজধানীর বনানীতে তার কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে চিত্রনায়িকা পরীমনিকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরীমনিকে আটকের পরই রাজের বাসায় অভিযান শুরু করে র‌্যাব। এরপর রাত পৌনে ১২টায় তাকেও র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ বলেন, রাত সাড়ে ৮টার দিকে বনানীর ৭ নম্বর সড়কে নজরুল ইসলাম রাজের কার্যালয়ে অভিযান শুরু করে র‌্যাবের একটি দল। পরে তাকে আটক করা হয়। তার কার্যালয় থেকে বিপুল পরিমাণে বিদেশি মদ, ইয়াবা বড়ি, সেক্স টয় উদ্ধার করা হয়। রাত পৌনে ১২টায় তাকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, আটক পরীমনি, পিয়াসা, মৌ এবং তাদের সহযোগী শরফুল হাসান (শুভ) এরা সবাই নজরুল রাজের ছাতার তলায় থেকে অপকর্ম চালিয়ে যাচ্ছিল। নজরুল রাজের সমন্বয়ে চক্রের সদস্যরা লেটনাইট পার্টির নামে মদ-মাদক ও নাচের আসর বসিয়ে সেখানে আসা সমাজের প্রভাবশালী, শিল্পপতি, বিত্তবান ব্যবসায়ী ও উচ্চবিত্তের সন্তানদের মোবাইল ফোনে ভিডিও ধারণ ও স্থির ছবি তুলে ব্ল্যাকমেইলিং করে মোটা অংকের টাকা আদায় করতেন। ব্ল্যাকমেইলিং এই চক্রে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31