IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> বিনোদন >> নতুন লুকে জেমস

নতুন লুকে জেমস

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন লুক নিয়েছেন রকস্টার ফারুক মাহফুজ আনাম জেমস। প্রায় বছর চারেক ধরে তার নতুন কোন গান নেই। মঞ্চে পুরাতন গান নিয়ে উঠলেও করোনা মহামারীতে তাও চুপ। তবে গত পাঁচ মাসের পরে যেন নীরবতা ভাঙ্গলেন তিনি। ভক্তদের চমকে দিলেন এ নগর বাউল। বৃহস্পতিবার দুপুরে নিজ ফেইসবুক দেয়ালে নতুন এ লুকের একটি ছবি পোস্ট করেছেন তিনি। লম্বা চুলে সফেদ দাড়ি ও গোঁফে এ যেন নতুন কোন জেমস।

এ ছবিটি প্রকাশের পরপরই শতাধীক শেয়ার কমেন্ট পড়েছে। ছবিটির নিচে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন জেমস। নানা মুখি ভালোবাসা মিশ্রিত এ মন্তব্য। বেশিরভাগ মন্তব্যই এমন, ‘গুরু আবার দেখা হবে মঞ্চে, এ দেখাই শেষ দেখা নয়’ কিংবা ‘গুরুজি বেঁচে থাকুন অনন্ত এক কোটি বছর, পৃথিবীটা সুস্থ হোক’। আবার কনসার্টে গলা মিলিয়ে গান হবে ইনশাআল্লাহ। আপনার চরণে হাজারও ভক্তি।’

বেশ কয়েক বছর ধরে নতুন গান প্রকাশ থেকে জেমস নিজেকে গুটিয়ে রেখেছেন। তারপরও দেশের সবচেয়ে ব্যস্ত, জনপ্রিয় আর দামি মঞ্চ তারকা হিসেবে নিজের অবস্থান অটুট রেখেছেন জেমস। নতুন গান প্রকাশ না করলেও নিজের ফেসবুকে তিনি নিয়মিত প্রকাশ করছেন তার ফটোগ্রাফি। তার ফটোগ্রাফির বিষয়, মডেল, নাগরিক জীবন ও প্রকৃতি।

জানা যায়, বর্তমান মহামারীতে স্ত্রী-সন্তানদের নিয়ে রাজধানীর নিজস্ব ফ্ল্যাটেই ঘরবন্দি হয়ে আছেন জেমস। ফারুক মাহফুজ আনাম জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, প্রতিনিয়ত অনুশীলন করছেন জেমস। তিনি এখন পৃথিবীর সুস্থতা কামনা করছেন বলেও উল্লেখ করেন রবিন।

উল্লেখ্য, গত ২০১৭ সালে প্রকাশ হয় জেমসের গাওয়া শেষ গান ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’। ‘সত্তা’ ছবির এই গানটির জন্য তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অন্যদিকে তার প্রকাশিত শেষ অ্যালবাম ছিল ‘কাল যমুনা’। প্রকাশ পেয়েছিল ১২ বছর আগে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031