IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> ‘অ্যা ব্লেসড ম্যান’ সিনেমায় তাহসান-বাঁধন

‘অ্যা ব্লেসড ম্যান’ সিনেমায় তাহসান-বাঁধন

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন সিনেমায় নাম লেখালেন জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান। সিনেমার নাম ‘অ্যা ব্লেসড ম্যান’। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এ সিনেমাটি পরিচালনা করবেন সাদিক আহমেদ, যিনি বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক এবং চিত্রগ্রাহক। ২০০৮ সালে তিনি নির্মাণ করেছিলেন ‘দ্যা লাস্ট ঠাকুর’ সিনেমা। এছাড়া ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘হাসিনা: এ ডটার’স টেল’ সিনেমার চিত্রগ্রাহক ছিলেন তিনি।

আধুনিক রূপকথার গল্পে নির্মিত এই সিনেমায় তাহসান ছাড়াও অভিনয় করবেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত আজমেরী হক বাঁধন। এমন তথ্য নিশ্চিত করেছেন তাহসান এবং বাঁধন দুজনেই। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে সিনেমার শুটিং। তাহসান-বাঁধন ছাড়াও এখানে আরও অভিনয় করবেন ইরফান সাজ্জাদ, নাসির উদ্দিন, সুষমা সরকার প্রমুখ।

তাহসান খান বলেন, ‘খুবই চমৎকার একটি গল্প। আর সঙ্গে আছেন বাঁধন। সিনেমাপ্রেমীরা এবার নতুন জনরার কিছু একটা পেতে যাচ্ছেন। আশা করছি দারুণ কিছু একটা হতে যাচ্ছে।’

অন্যদিকে আজমেরী হক বাঁধন বলেন, ‘খুবই চমৎকার ও অসাধারণ গল্প। আমার চরিত্রটিও দারুণ, লুফে নেওয়ার মত। ‘অ্যা ব্লেসড ম্যান’ কোনো নায়ক-নায়িকা নির্ভর গল্প নয়, এটা হচ্ছে আধুনিক রূপকথার গল্প। যে ধরণের গল্প এখনও আমাদের দেশে পর্দায় উঠে আসেনি। সাদিক আহমেদ খুবই মেধাবী একজন নির্মাতা আর অ্যাপলবক্স প্রোডাকশন হাউজ আমার খুবই পছন্দের প্রডাকশন হাউজ; যেখানে আমি নিয়মিত কাজ করতে চাই। এই একটা প্রডাকশন হাউজ যেটাকে কি না আমি মুম্বাইয়ের প্রোডাকশন হাউজের সঙ্গে তুলনা দিতে পারি। দেশের অন্যান্য প্রোডাকশনে কাজ করেছি, এমনকি কলকাতায়ও কাজ করেছি কিন্তু এটির তুলনা হতে পারে শুধু বোম্বে প্রোডাকশনের সঙ্গে।’

তিনি আরও বলেন, ‘গল্পটা এবং চরিত্রগুলো আর দশটা নাটক-সিনেমায় অভিনয় করার মত সাধারণ নয়। এখানের চরিত্রগুলোর ভাষা-ই আলাদা এবং অভিনয় প্যাটার্নও আলাদা যার জন্য রিহার্সেল খুবই দরকার। গত দুই মাস ধরে আমরা চরিত্র নিয়ে রিহার্সেল করছি। এখন এতটুকুই, এর বেশি আপাতত কিছু বলতে চাই না। ’

তাহসান অভিনীত প্রথম সিনেমা ‘যদি একদিন’, যেটি মুক্তি পেয়েছিলো ২০১৯ সালে। এখানে তার বিপরীতে ছিলেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ছবিটি দর্শকমহলে দারুণ প্রশংসা পায়। এরপর তাহসান অভিনয় করেন মুস্তফা সরয়ার ফারুকীর ‘নো ম্যানস ল্যান্ড’ সিনেমায়। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। সেদিক থেকে ‘অ্যা ব্লেসড ম্যান’ তাহসানের তৃতীয় সিনেমা।

অন্যদিকে বাঁধন এখন ব্যস্ত রয়েছেন তার ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার প্রমোশন নিয়ে। গেল সপ্তাহে সিনেমাটি মুক্তি পায়। বিশ্ব জয় করা এই সিনেমার নায়িকা বাঁধন সম্প্রতি বলিউডের ‘খুফিয়া’ সিনেমায় অভিনয় করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31