IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> চরকিতে আজ মোশারফ করিমের ‘বকুল ফুল

চরকিতে আজ মোশারফ করিমের ‘বকুল ফুল

’ধূমকেতু নিউজ ডেস্ক : একদিন ডাকাতি করতে গিয়ে ডাকাত সরদার ময়নালের মনে হয় ডাকাতরাও সাধারণ মানুষের মতোই আবেগের বেড়াজালে আবদ্ধ। তাদেরও সুখ-দুঃখ আছে, হাসি– কান্না পায়, প্রেম হয়। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বকুল ফুল’। এটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। এতে অভিনয় করেছেন মোশারফ করিম ও তাসনুভা তিশা।

বৃহস্পতিবার ওটিটি প্লাটফর্ম চরকিতে রাত ৮টায় মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। এমনটাই জানানো হয় চরকির পক্ষ থেকে।

শরাফ আহমেদ জীবন বলেন, ‘দীর্ঘদিনের ক্যারিয়ারে ওটিটি প্লাটফর্মের জন্য এটি আমার প্রথম কাজ। আমি ও আমার পুরো টিম বেশ সময় নিয়ে বকুলফুলের গল্প নিয়ে প্ল্যানিং করে আসছিলাম। দর্শক এই গল্পের মধ্য দিয়ে আনন্দ, কষ্ট, প্রেম, ভালোবাসা সবকিছুর ছোঁয়া পাবে।

দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি ও আমার পুরো টিম বিশেষ করে মোশারফ ভাইসহ সকল আর্টিস্ট ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে স্যুটিং করেছি। আমাদের কষ্ট সার্থক হবে যদি আপনারা গল্পটি দেখেন। আমার বিশ্বাস যে গল্পটি প্রথম দেখবেন, সে তার কাছের মানুষকে গল্পটা দেখতে অনুরোধ করবেন।’

মোশারফ করিম ও তাসনুভা তিশা ছাড়া এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন হিন্দোল রায়, মাসুদ হারুন, শেখ মেরাজুল ইসলাম, হেদায়েত নান্নু, হাসনাত রিপন, তুহিন চৌধুরী, দীপক কর্মকার, শেখ স্বপ্না, শেরতাজ জেবিন, আরিয়ান প্রমুখ।

পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে সাবস্ক্রিশন কেনার মধ্য দিয়ে শুধু এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রই নয়, আরও দেখা যাবে চরকি অরিজিনাল সিনেমা, ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ, বাংলায় ডাব করা ভিনদেশি চলচ্চিত্রসহ আরও অনেক ধরনের বৈচিত্র্যময় কনটেন্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31