IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> অভিনয় ছাড়ছেন নুসরাত জাহান!

অভিনয় ছাড়ছেন নুসরাত জাহান!

ধূমকেতু নিউজ ডেস্ক : বিতর্ক পিছু ছাড়ে না তাঁর। ২০২১ সালজুড়ে শিরোনামে থেকেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, ইয়াশের সঙ্গে লিভ ইন, সন্তানসম্ভবা হওয়া থেকে ঈশানের জন্ম দেয়া- পশ্চিমবঙ্গের এই সাংসদ নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়েছে বছরভর।

একদিকে তিনি তারকা সাংসদ, অন্যদিকে চিত্রনায়ক ইয়াশের প্রেমিকা, আবার ঈশানের মাও। সব বিতর্ক দূরে ঠেলে এখন শুধু ইয়াশ আর ঈশানকে নিয়েই সুখী সংসার সাজিয়েছেন নুসরাত।

অতি শীঘ্রই মুক্তি পেতে চলেছে নুসরাত অভিনীত ‘স্বস্তিক সংকেত’। সায়ন্তন ঘোষালের এই থ্রিলারে রুদ্রাণীর ভূমিকায় হাজির হবেন নুসরাত, পেশায় লেখিকা রুদ্রাণী। এছাড়াও ‘স্বামী’ ইয়াশের সঙ্গে জুটি বেঁধে ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখননি’ ছবিতেও দেখা যাবে নুসরাতকে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শিলাদিত্য মৌলিক।

এছাড়াও গত বছরেই ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ ছবির কাজও শেষ করেছেন নুসরাত। সুতরাং মা হওয়ার পর ছবি নিয়ে ভীষণ ব্যস্ত থেকেছেন এই অভিনেত্রী। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশানের মা জানিয়েছেন, ‘আমি আর বেশি ছবি করতে চাই না’।

হঠাৎই নুসরাতের মুখে এমন কথা শুনে অবাক অনেকেই! আসলে মা হওয়ার পর থেকে ঈশানই তাঁর কাছে সবচেয়ে আপন, মাত্র কয়েক মাসেই বদলে গেছে নুসরাত জাহানের জীবনের মূল্য। কাজ সেরে বাড়ি ফিরে এখন শুধু সংসার নয়, সন্তানকে আলাদাভাবে সময় দিতে হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন, ‘আমি ঈশানের প্রথম হাসি, প্রথম হাঁটা, কথা বলা কোনও কিছু মিস করতে চাই না, আমি সব কিছু রেকর্ড করে রাখি।’

অভিনেত্রী আরও জানান, ‘আমি এই মুহূর্তে বেঁছে বেঁছে ছবি করতে চাই, যেমন স্বস্তিক সংকেতের রুদ্রাণীর চরিত্র- এরকম চরিত্র করতে চাই।’

অভিনয় তাঁর ভালোবাসা, অন্যদিকে বসিরহাটের সাংসদ তিনি। সংসার, সন্তান সামলে এই দুই গুরুদায়িত্ব ব্যালেন্স করে চলা আসলে মোটেই সহজ নয়। তবে কোনও এক জাদুমন্ত্রে সবটা সামলে নিচ্ছেন নুসরাত।

আগামী ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা তাঁর ‘স্বস্তিক সংকেত’ সিনেমাটি। করোনার জেরে একাধিক বিগ বাজেটের বলিউড ছবির মুক্তি স্থগিত হলেও কলকাতার বাংলা ছবি নাকি নির্দিষ্ট দিনেই মুক্তি পাবে। তেমনটাই জানানো হয়েছে প্রযোজনা সংস্থা এসকে মুভিজ-এর তরফে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31