IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> রাজশাহীর ছেলের নির্মিত ‘শাটিকাপ’ চরকিতে আসছে বৃহস্পতিবার

রাজশাহীর ছেলের নির্মিত ‘শাটিকাপ’ চরকিতে আসছে বৃহস্পতিবার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী থেকে নির্মিত প্রথম ওয়েবসিরিজ ‘শাটিকাপ’ আসছে ওটিটি প্লাটফর্ম চরকিতে। আগামী বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এটি চরকিতে মুক্তি পাচ্ছে। এর প্রিমিয়ার শোও একই দিন রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিকেল ৩টায় দেখানো হবে।

মঙ্গলবার সন্ধ্যায় চরকির কমিউনিকেশন অফিসার তানজিনা রহমান তাসনিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদক, সীমান্ত অপরাধসহ নানা ঘটনা নিয়ে আট পর্বের এই নার্কো থ্রিলার নির্মাণ করেছেন রাজশাহীর ছেলে মোহাম্মদ তাওকীর ইসলাম। তবে সবাই তাঁকে চিনেন শাইক নামে। সিনেমা নিয়ে তিনি দিল্লীর এশিয়ান স্কুল অব মিডিয়া স্ট্যাডিজ থেকে পড়াশোনা করেছেন। নির্মাতার পাশাপাশি এতে যারা অভিনয় করেছেন, তাঁদের সবাই রাজশাহীর বাসিন্দা। এর চিত্রধারণও হয়েছে রাজশাহীতে। তাই ‘শাটিকাপ’কে ১০০% লোকাল সিরিজ বলা হচ্ছে। গত সোমবার রাতে এর ট্রেলার প্রকাশ করেছে চরকি।

চরকি সূত্রে জানা গেছে, গেলো বছরের জুলাই মাস থেকে যাত্রা শুরু করে দেশীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। দারুণ দারুণ সব কনটেন্ট দিয়ে দর্শক মাতিয়ে রেখেছে তারা। তরুণ নির্মাতাদেরকেও স্পট লাইটে আনার চেষ্টা করেছে টিম চরকি। এ বছরের শুরুতেই চরকি বেশ কিছু কনটেন্টের ঘোষণা দেয়। তার মধ্যে বছরের প্রথম সিরিজ ‘শাটিকাপ’ মুক্তি পাবে আগামী ১৩ জানুয়ারি।

রাজশাহীর এই তরুণদের উৎসাহ, সম্মান, অনুপ্রেরণা দেওয়ার জন্য চরকি এই প্রথমবারের মতো একটি প্রিমিয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজশাহীবাসীর জন্য এটিও আয়োজন করা হয়েছে রাজশাহীতেই। প্রিমিয়ার শোতে আট পর্বের মধ্যে দুই পর্ব দেখানো হবে। এ ছাড়া এই আয়োজনে রাজশাহীবাসীর জন্য চরকি একটি কুইজেরও আয়োজন করেছে। দর্শক কুইজে অংশ নিয়ে সহজ কিছু প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিতে পারবেন প্রিমিয়ার শোয়ের স্পেশাল টিকেট। ১০০ জন ভাগ্যবান কুইজ বিজয়ীরা একজন বন্ধুসহ উপভোগ করতে পারবেন ‘জলের গান’-এর রাহুল আনন্দের গানসহ ‘শাটিকাপ’র নির্মাতা, কলাকুশলী ও চরকি টিমের সঙ্গে সাক্ষাৎ করার সুবর্ণ সুযোগ।

কুইজের বিস্তারিত এই লিঙ্ক: www.chorki.com/quiz

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31