IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরা
Home >> মতামত >> জাতি গঠনে চাই আর্দশ শিক্ষক

জাতি গঠনে চাই আর্দশ শিক্ষক

মোঃ আরিফুল ইসলাম : ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় আমাদের প্রিয় মাতৃভূমি। ডিজিটাল ও সুখী সমৃদ্ধিশীল সোনার বাংলা গড়তে ক্ষুধা, দারিদ্র্য, রাজনৈতিক অপশক্তি, নানান বাধাবিপত্তি ও প্রাকৃতিক দুর্যোগের সাথে সংগ্রাম করতে হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু বর্তমানে যে ব্যাধিটি সংগ্রামের মাত্রা তীব্রতর করছে তা হল দুর্নীতি। দুর্নীতির মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা আজ ভুলুন্ঠিত হচ্ছে। দূর্নীতি যেন দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বিদ্যামান। সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ও শিক্ষকদের দূর্নীতি ও অনিয়ম নতুন ভাবে ভাবিয়ে তুলছে সাধারণ জনগণ সহ দেশের সর্বস্তরের মানুষকে।

শিক্ষকতা পেশাটিকে সমাজের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ও সম্মানের সহিত দেখেন। শিক্ষকরা ‘মহান’, ‘আদর্শিক’ ও সমাজের সর্বস্তরের মানুষ তাদের অনুসরণ করে চলেন, শিক্ষকের মূল্যবোধ ও নীতি সমাজের মানুষের কাছে উপমা স্বরুপ। সমাজের চোখে শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাঁরা সুনীতির চর্চা করবেন, ছাত্রছাত্রীদের জন্য উন্নত চিন্তা আর জ্ঞানচর্চার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবেন। যাঁরা এই মাপকাঠিতে পড়েন না, তাঁদের যে শিক্ষকতার পেশা গ্রহণ করা উচিত নয়, সমাজ তাঁদের তা স্মরণ করিয়ে দেয়। শিক্ষা মানুষকে পূর্ণতা দেয় এবং মানুষকে মানবিক করে।

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বারা প্রণীত শিক্ষক নিয়োগ ও উন্নয়ন কর্মকান্ডের জন্য গৃহীত নীতিমালার বিরুদ্ধে প্রশ্ন উঠছে ব্যাপক দূর্নীতি ও অনিয়মের। পূর্বনির্ধারিত পচ্ছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে সুপরিকল্পিত ভাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে কমানো হচ্ছে যোগ্যতা। যার মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে দিন দিন মেধাবীশূণ্য করার নীল নকশার বাস্তবায়ন করা হচ্ছে ।আবার উক্ত প্রার্থীরা শিক্ষকতার পেশায় প্রবেশ করে, পেশিশক্তির জোরে মেতে উঠে দূর্নীতি ও অনিয়মে। সেই শিক্ষাকবৃন্দ শিক্ষা দেয় ছাত্রদের, ঘটনা এমন হয়ে উঠছে দিন দিন আমাদের শিক্ষাব্যবস্থা শিক্ষা কেন্দ্রীক নয় সনদ কেন্দ্রীক। যে শিক্ষক জাতি গঠনে ভূমিকা পালন করেন, আগামীদিনের তরুণ প্রজন্মকে শিক্ষাদান করেন, তাদের অনেকের বিরুদ্ধে আজ এমন দূর্নীতি ও অনিয়মের অভিযোগ।

তাহলে সহজেই প্রশ্ন আসে সেই শিক্ষকদের মূল্যবোধ, নীতি এসব কোথায়?

মূল্যবোধ হলো রীতিনীতি ও আদর্শের মাপকাঠি; যা সমাজ ও রাষ্ট্রের ভিত্তি হিসেবে ধরা হয়। নীতি ভালো-মন্দের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য গড়ে দেয়। সুতরাং ভিত্তি যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে সে সমাজ বা রাষ্ট্রের অনেক কিছুতেই ভারসাম্যহীনতা দেখা দেয়। আর শিক্ষকরা হলো একটা জাতির ভিত্তি। যারা আগামী প্রজন্মকে রক্ষা ও দেশের জন্য যোগ্য করে গড়ে তুললে নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে উৎসর্গ করেন। অথচ তাদের উল্লেখযোগ্য অংশ কলঙ্কিত দূর্নীতি ও অনিয়মের অভিযোগে। আজ জাতির ভিত্তিস্তর হচ্ছে প্রশ্নবৃদ্ধ।

এসব দুর্নীতি ও অপকর্ম রোধ করা যাঁদের দায়িত্ব, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেই কতটা নৈতিক অবস্থানে আছে, বর্তমানে তা সহজেই অনুমেয় করা যায় এমন অহরহ কর্মকান্ডের মাধ্যমে। যার ফলে নীতিহীন এই কর্মকাণ্ডগুলো প্রতিরোধ বা নির্মূল করা সম্ভব হচ্ছে না।

তাই বলে সমাজে কি ভালো মানুষ নেই? আছে, তবে দিন শেষে ভালো মানুষগুলোও এ ধরনের দুর্নীতির শিকার।

প্রবাদে আছে, ‘সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দেব কোথায়’; আমাদের অবস্থা এখন সে রকম হয়ে গেছে। ভালো কাজ হচ্ছে না তা কিন্তু নয়। আবার ভালো ও আদর্শিক শিক্ষক নেই তাও কিন্তু নয়, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ভালো শিক্ষক রয়েছে যাঁরা সমাজের কাছে উপমা স্বরুপ । তবে বর্তমানে দুর্নীতি আর অনিয়মের যে অবাধ বিচরণ ও অস্থিরতা, মনুষ্যত্বের বিপর্যয়ের যে উচ্চমাত্রা, তা এই অল্পসংখ্যক ভালো শিক্ষক দিয়ে পুনরুদ্ধার করা সম্ভব নয়। শক্ত আইন প্রণয়ন ও কোনো রকম পক্ষপাতদুষ্ট না হয়ে সঠিকভাবে বাস্তবায়নই পারবে উত্তরণের পথ দেখতে।আর জাতি পাবে যোগ্য ও আর্দশিক শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান।

লেখক : শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
কোষাধ্যক্ষ, তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ