IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> লিড নিউজ >> পাতানো রাজনৈতিক খেলা বিএনপির ঐতিহ্যগত সংস্কৃতি : কাদের

পাতানো রাজনৈতিক খেলা বিএনপির ঐতিহ্যগত সংস্কৃতি : কাদের

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতা কুক্ষিগত করার জন্য পাতানো নির্বাচন আওয়ামী লীগ করে না। পাতানো রাজনৈতিক খেলা বিএনপির রাজনৈতিক ঐতিহ্যগত সংস্কৃতি। তারা যেন আয়নায় নিজের মুখ দেখে তারপর সমালোচনা করে।

বুধবার দুপুরে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন পাতানো নির্বাচন যারা করেছিল, একই ব্যক্তিকে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যারা করেছিল, দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে গোপনে বিচারপতিদের বয়সসীমা যারা বাড়িয়েছিল তারাই পাতানো খেলা আর গোপন ষড়যন্ত্রের কারিগর।

তিনি বলেন, বিএনপি নেতৃবৃন্দ কথায় কথায় ২০১৮ সালের নির্বাচন ও একাদশ জাতীয় সংসদ নিয়ে প্রশ্ন তোলে। অথচ একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সকল দলের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেই নির্বাচনে বিএনপিও অংশগ্রহণ করেছিল এবং দেশি-বিদেশি বিভিন্ন পর্যবেক্ষক সংস্থাও নির্বাচন পর্যবেক্ষণ করেছিল।

বর্তমান সংসদে বিএনপির সংসদ সদস্য আছে উল্লেখ করে প্রশ্ন রেখে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ অবৈধ হলে তাদের প্রতিনিধিরা কিভাবে সংসদে প্রতিনিধিত্ব করছে, বিভিন্ন ইস্যুতে কথা বলছে?

বিএনপিকে জন্মলগ্ন থেকেই জনবিরোধী ও ক্ষমতালিপ্সু আখ্যা দিয়ে কাদের বলেন, নির্বাচন ও সংসদের বৈধতা নিয়ে কথা বলা বিএনপির মুখে মানায় না।

তিনি আরও বলেন, ষড়যন্ত্র ও বিদেশি প্রভূদের সন্তুষ্ট করে ক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোর বিএনপি নেতৃবৃন্ধ তাল হারিয়ে ফেলেছে।

সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, সংবিধানে যেভাবে বলা আছে সেইভাবেই আগামী নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি উচ্চ আদালত কর্তৃক একটি মীমাংসিত ইস্যু। এটা নিয়ে আর কথা বলারই সুযোগ নেই। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতই সংবিধানসম্মত ভাবেই আমাদের আগামী নির্বাচন হবে।

বিনপির ইতিহাস কলঙ্কজনক ইতিহাস উল্লেখ করে বিএনপিকে আয়নায় নিজের মুখ দেখে জাতির কাছে অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে তারপর আওয়ামী লীগের সমালোচনা করতে আসার পরামর্শ দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31