ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
সুজানগর উপজেলার সাগরকান্দি ও তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে পৃথক পৃথক ভাবে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি জায়গায় সব ধরণের উন্নয়ন কাজ চলছে জানিয়ে তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। প্রধানমন্ত্রীর উন্নয়নকে বানচাল করতে একটি গোষ্ঠী পায়তারা করছে, তাদের সেই ষড়যন্ত্র রুখে দিয়ে এগিয়ে যেতে হবে।
এসময় কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত জনপ্রিয় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান উজ্জল আরও বলেন, আমি অতীতেও পাবনা-২ আসনের অসহায় মানুষের কল্যাণে কাজ করেছি , বর্তমানে করছি এবং আগামীতেও এ অঞ্চলের মানুষদের সুখে দুখে পাশে থেকে কাজ করে যাব ইনশআল্লাহ। এ জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মৃধা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন চৌধুরী, সাগরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার তোফায়েল আহমেদ, আ.লীগ নেতা আব্দুল মালেক।
আরও উপস্থিত ছিলেন, সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তুষার, ছাত্রলীগ নেতা শামীম সহ ওই সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীসহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।


