IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’
Home >> রাজনীতি >> অনুমতি ছাড়া পলক দম্পতির ছবি ফেসবুকে প্রচার, আ.লীগ নেত্রী শোকজ

অনুমতি ছাড়া পলক দম্পতির ছবি ফেসবুকে প্রচার, আ.লীগ নেত্রী শোকজ

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়া আসনের সংসদ সদস্য ও আইসিটি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক এবং পলকপত্নী সিংড়া পৌর আওয়ামী লীগের সদস্য আরিফা জেসমিন কনিকার ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে ব্যানার তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেন সিংড়া পৌর মহিলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও সিংড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জয়তুন বেগম এবং পৌরসভার উত্তর দমদমা সরদার পাড়ার আজাদের ছেলে ছাত্রলীগ কর্মী নাজমুল হক।

প্রতিমন্ত্রীর স্ত্রীর ছবি ব্যবহার করে ফেসবুকে প্রচারের জন্য ব্যানার পোস্ট করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে মহিলা আওয়ামী লীগের নেত্রী জয়তুন বেগমকে।

সোমবার (৩০ মে) দুপুরে সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস তাঁর কাছে নোটিশটি পাঠায়।

জানা যায়, রোববার (২৯ মে) রাত ১০ টা ৬ মিনিটে নাজমুল হক তার ফেসবুক আইডি থেকে আইসিটি প্রতিমন্ত্রী পলকের ছবি ব্যবহার করে পলককে নাটোর সদর ও নলডাঙ্গা আসনের এমপি হিসেবে দেখতে চাই লিখে পোষ্ট করেন এবং একইদিনে রাত ১০ টা ২৭ মিনিটে পলকপত্নী আরিফা জেসমিন কনিকা’র ছবি ব্যবহার করে নাটোর-৩ সিংড়া আসনের এমপি হিসেবে দেখতে চাই পোষ্ট করেন মহিলা আ’লীগের নেত্রী জয়তুন বেগম। ব্যানারের নিচে লেখা ‘প্রচারে: নাটোর-৩ সিংড়া আসনের জনগণ।’ কয়েক মিনিট পরে দুজনই ফেসবুক পোষ্ট মুছে দেন। এ ঘটনা সিংড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিষয়টি সিংড়া উপজেলা আওয়ামী লীগের নজরে এলে সোমবার (৩০ মে) দুপুরে জয়তুন বেগমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস দুপুরেই দলীয় প্যাডে জয়তুন বেগমকে কারণ দর্শানোর নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, এ প্রচারণা ব্যানার প্রকাশ পাওয়ায় সিংড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও সাংগঠনিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল। এ কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তিন দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

ছাত্রলীগ কর্মী নাজমুল হক পরবর্তীতে তাঁর ফেসবুক আইডিতে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, আমি ভূয়া আইডি থেকে নিয়ে ছবি পোষ্ট করেছি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

নোটিশের বিষয়ে মহিলা আওয়ামী লীগের নেত্রী ও পৌর কাউন্সিলর জয়তুন বেগম বলেন, ‘আমি নোটিশের জবাব দেবো, তবে এখন কিছু বলব না।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস বলেন, তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31