IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> বেলকুচিতে বিএনপি নেতাদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বেলকুচিতে বিএনপি নেতাদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির নেতারা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন।

শনিবার (১৮ জুন) বিকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম এর নিজ বাসভবনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন সংবাদ সম্মেলনে বলেন, বিএনপির ব্যানার ব্যবহার করে কতিপয় বিএনপির বহিষ্কৃত কর্মী সহ সুবিধাভোগী নেতা কর্মীরাই, বেলকুচি উপজেলা শাখার আহ্বায়ক কমিটি নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে যাচ্ছেন, এতে করে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, সাংবাদিক সম্মেলনে আব্দুল রাজ্জাক মন্ডল নামে যে ব্যাক্তি উপস্থিত ছিলেন তাকে ২০০৬ সালে তৎকালীন বি এনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান প্রকাশ্য জনতার সামনে ঘুষ, দুনীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। ২০১৮ সালের নির্বাচনে বি এনপি অংশগ্রহণ করলে রাজ্জাক মন্ডল ধানের শীষের পক্ষে কাজ না করে টাকার বিনিময়ে নৌকার পক্ষে কাজ করেন, ২০২০ সালে বেলকুচি পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ধানের শীষের পক্ষে কাজ না করে আব্দুল রাজ্জাক মন্ডল ও তার সহযোগী আওয়ামী এজেন্টদের নিয়ে টাকার খেয়ে ধানের শীষের বিপক্ষে কাজ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সহ সভাপতি সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ইমতিয়াজ উদ্দিন, বেলকুচি পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বেলকুচিতে আওয়ামী লীগ সব ভেদাভেদ ভুলে এক হয়েছে অন্যদিকে বিএনপি কয়েকটি অংশে বিভক্ত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news